বঙ্গ-নিউজ bongo-news

সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
বঙ্গ-নিউজ: ১০ ডিসেম্বরকে সামনে রেখে নয়া পল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর অন্তত ছয় জন সিনিয়র নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর প্রক্রিয়া চলছে।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার আগে-পরে আটক হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, উত্তর কমিটির আহ্বায়ক আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, অন্তত শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আহত হয়েছেন দুই শতাধিক।

পুলিশের সূত্র জানিয়েছে, আজ রাতে বিএনপি’র সিনিয়র নেতাদের ডিবি কার্যালয়ে রাখা হবে। আর বাকি নেতাকর্মীদের পল্টন, মতিঝিল, শাহবাগ, কলাবাগান, ধানমন্ডি, শাহজাহানপুর থানায় রাখা হবে।

বুধবার (৭ ডিসেম্বর) বিকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপির সংঘর্ষের পর সন্ধ্যার দিকে বিএনপি কার্যালয়ে প্রবেশ করে ডিবি পুলিশের সদস্যরা। পরে তারা অভিযান শুরু করে। কার্যালয়ের ভেতরে অবস্থানরত শতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ ভ্যানে তুলে নেওয়া হয়।

ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
বঙ্গ-নিউজ: দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে পাঁচ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল টাইগাররা। ২৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ৯ ওভারে উইকেট হারিয়ে ২৬৬ রান তোলে রোহিত-কোহলিরা।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৭১ রানের সংগ্রহ পায় টাইগাররা।

ব্যাট হাতে এনামুল হক বিজয়কে দেখে মনে হচ্ছিল ছন্দে আছেন। ফ্লিক করেছিলেন, খেলেছিলেন দৃষ্টনন্দন কাভার ড্রাইভ। কিন্তু টানা দুই বাউন্ডারি হাঁকানো ওভারেই সাজঘরে ফেরত যান তিনি। মোহাম্মদ সিরাজের বল ব্যাটেই লাগাতে পারেননি বিজয়। পায়ে লাগলে আবেদনের সঙ্গেই সাড়া দেন আম্পায়ার। বাংলাদেশ রিভিউ নেয়, কিন্তু লাভ হয়নি। শুরুতে উইকেটের সঙ্গে রিভিউও হারায় স্বাগতিক শিবির। এনামুলের ব্যাট থেকে আসে ৯ বলে ১১ রান।

দ্বিতীয় ওভারে উইকেট হারানোর পর লিটন-শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু টাইগার শিবিরে আবারও আঘাত করেন মোহাম্মদ সিরাজ। এবার লিটনকে সরাসরি বোল্ড। লিটন আউট হন ২৩ বলে ৭ রান করে।

এরপর ১৫১ কিলোমিটার গতিতে আসা উমরান মালিকের বল শান্তর অফ স্টাম্প উপড়ে ফেলে। লিটনের পর সাকিবের সঙ্গে জুটি গড়ে ভালো ইনিংসের সম্ভাবনা দেখাচ্ছিলেন শান্ত। ২১ রানে থেমে যায় তার ইনিংস। তার ৩৫ বলের ইনিংসটি সাজানো ছিল ৩ চারের মারে।

নিজের ইনিংসটা বড় করতে পারেননি সাকিব আল হাসানও। ওয়াশিংটন সুন্দরের বল স্লগ সুইপ করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন তিনি। বল উঠে যায় উইকেটের পেছনে। সহজ ক্যাচ ধরেন শিখর ধাওয়ান। তার ব্যাট থেকে আসে ২০ বলে ৮ রান।

সাকিবের পর মুশফিকও দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। সুন্দরের বল সামনে এসে ডিফেন্স করতে চেয়েছিলেন মুশফিক। বল গ্লাভসে লেগে যায় ধাওয়ানের হাতে। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় ভারত। ২৪ বলে ১২ রান করেন মুশফিক। পরের বলেই আফিফ বোল্ড। প্রথম বলেই শূন্য রানে ফেরেন তিনি। ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

এরপরই দলের হাল ধরেছেন মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের ব্যাটিংয়ে ভর করে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৪৮ রানে থামে তাদের জুটি। উমরানের বলে আউটসাইড-এজড হয়েছিলেন মাহমুদউল্লাহ, ডানদিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিয়েছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক। মাহমুদউল্লাহ ফিরেন ৯৬ বলে ৭৭ রান করে।

পরে নাসুম আহমেদ নেমে মিরাজকে ভালো সঙ্গ দেন। ধ্বংসস্তুপে দাঁড়িয়ে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন মিরাজ। অসাধারণ ইনিংসটি শেষ পর্যন্ত থেকেছে অপরাজিতই। ৮ চার ও ৪ ছক্কার ইনিংসে ৮৩ বলে ১০০ রান করেন মিরাজ। রোমাঞ্চকর অপেক্ষা শেষে ইনিংসের শেষ বলে গিয়ে পূর্ণ করেন শতক।  আর নাসুম আহমদে ১১ বলে ১৮ রানের করে ছিলেন অপরাজিত।

ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর তিন ও উমরান মালিক-মোহাম্মদ সিরাজ নেন দুই উইকেট করে।

জবাব দিতে ভারতের হয়ে ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া রোহিত শর্মার বদলে এদিন ইনিংস উদ্বোধনে আসেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি। প্রথম বলেই চার হাঁকান কোহলি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে এসে তাকে সাজঘরে ফেরত পাঠান এবাদত হোসেন। ৬ বলে ১ চারে ৫ রান করেন কোহলি।

পরের ওভারে বাংলাদেশ আরও এক উইকেট নেয়। এবার মুস্তাফিজ ৮ রানে শেখর ধাওয়ানকে ফেরান। পয়েন্টে দাঁড়ানো মিরাজের হাতে ক্যাচ দেন তিনি। পরে লোকেশ রাহুল ও ওয়াশিংটন সুন্দর ফিরলে ৬৫ রানেই চার উইকেট হারিয়ে ফেলে ভারত।

সেখান থেকে দলকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করেন শ্রেয়াস আয়ার ও অক্ষর প্যাটেল। দুজনেই পেয়ে যান হাফ সেঞ্চুরির দেখাও। দুজন মিলে গড়েন ১০৭ রানের জুটি। এবারও বাংলাদেশের ভরসার আলো হন মেহেদী হাসান মিরাজ। তাকে আকাশে ভাসিয়ে খেলতে চেয়েছিলেন আয়ার। কিন্তু তিনি মিরাজের বলে ধরা পড়েন ডিপ মিড উইকেটে দাঁড়ানো আফিফ হোসেনের হাতে। ১০২ বলে ৮২ রান করেন আয়ার।

খানিক বাদেই সাজঘরে ফেরত যান অক্ষর প্যাটেলও। এবার সেই এবাদত বোলিংয়ে এসে নেন উইকেট। ৫৬ বলে ৫৬ রান করা অক্ষর ক্যাচ দেন সাকিব আল হাসানের হাতে। পরে শার্দুল ঠাকুর ৭ ও দীপক চাহার ১১ রানে আউট হওয়ার পর বাংলাদেশের জয়ের সম্ভাবনা আরও বাড়তে থাকে।

তবে চোট পাওয়া রোহিত শর্মা ব্যাটিংয়ে নামেন ৯ নম্বর ব্যাটার হিসেবে। এবাদত হোসেন ও এনামুল হক বিজয় পর পর তার দুই ক্যাচ মিস করেন। এরপর ব্যাটিং ঝড়ে ম্যাচ জমিয়ে ফেলেন রোহিত। ৩ চার ও ৫ ছক্কায় ২৮ বলে ৫১ রান করলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি ভারতীয় অধিনায়ক। তবে ম্যাচ নিয়ে যান শেষ বল অবধি।

বাংলাদেশের হয়ে এবাদত হোসেন তিন উইকেট, মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া মুস্তাফিজুর রহমান ও মাহমুদুউল্লাহ নিয়েছেন একটি করে উইকেট।

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বঙ্গ-নিউজ: রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মকবুল হোসেন নামে একজন নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৪টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘নিহতের শরীরে শটগানের গুলির আঘাত রয়েছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান সমকালকে বলেন, ‘নয়াপল্টন থেকে বুধবার পৌনে ৪টায় মকবুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বুধবার সকাল থেকে আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা মহানগরী গণসমাবেশকে কেন্দ্র করে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। অপরদিকে সকাল থেকেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় আরও বেশি পুলিশ মোতায়েন করা হয়। পৌনে ৩টায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
স্টাফ রিপোর্টার::সিলেট ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ করেছেন। ৭ ডিসেম্বর বৃহষ্পতিবার দুপুরে ঢাকায় পুলিশ সদর দফতরে এ উপলক্ষে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্টানে মো. রফিকুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশের মহাপরিচালক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তাদের সততা, আন্তরিকতা, কর্মদক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে যারা সেবাপ্রার্থীদের নিরবচ্ছিন্ন সেবা প্রদান করেন তাদেরকে ২০১২ সন থেকে সরকার এই পুরস্কার প্রদান করছে। সর্বমোট ১৮টি বিষয় বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ এই পুরস্কার প্রদান করা হয়। করোনা অতিমারির কারণে ২০২০-২০২১ সনের এই পুরস্কার এবার বিলম্বে প্রদান করা হয়েছে।

উল্লেখ্য মো. রফিকুল ইসলাম সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা। তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়ালেখা শেষ করে বিসিএসে মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদান করেন। পুলিশ বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। গত করোনাকালে জীবনের ঝূকি নিয়ে তিনি মানুষের জন্য কাজ করে প্রশংসিত হন।

বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
বঙ্গ-নিউজ:  বিয়েবহির্ভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ করেছে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) এ নিয়ে একটি নতুন আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট। নতুন আইনে বিয়ের আগে শারীরিক সম্পর্ক স্থাপনের শাস্তি সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড। খবর বিবিসি।

নতুন আইন অনুযায়ী, বিয়ের আগে শারীরিক সম্পর্ক অপরাধ হিসেবে গণ্য হবে। যদি কারো স্ত্রী বা স্বামী অন্য কোনো পুরুষ বা নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে, তাহলে তিনি পুলিশে অভিযোগ জানাতে পারবেন।

অবিবাহিতদের ক্ষেত্রে তাদের মা কিংবা বাবা সাক্ষী হিসেবে অভিযোগ দায়ের করতে পারবেন। অভিযুক্তের স্বজনরা পুলিশে অভিযোগ করলে তবেই ব্যবস্থা নেওয়া হবে।

লিভ টুগেদার করলেও ছয় মাসের জেল হতে পারে।

আইনটি পাসের সঙ্গে সংশ্লিষ্ট এক এমপি বামবাং উরুয়ান্তো জানান, দেশের নাগরিকদের পাশাপাশি ইন্দোনেশিয়ায় আসা বিদেশিদের ক্ষেত্রেও এই নতুন আইন প্রযোজ্য হবে।

ইন্দোনেশিয়ার উপ আইনমন্ত্রী ওমর শরিফ হিয়ারিয়েজ জানান, ইন্দোনেশিয়ার মূল্যবোধের সঙ্গে সঙ্গতি রেখে আইনটি প্রণয়ন করতে পেরে আমরা গর্বিত। আগামী ১৫ ডিসেম্বর নতুন ফৌজদারি কোড কার্যকর হবে। এ আইনের মধ্য দিয়ে কিছু গুরুতর অপরাধ দমন সম্ভব হবে।

ইন্দোনেশিয়ায় বিবাহ বহির্ভূত সম্পর্ক বিষয়ক আইনটি ২০১৯ সালে পার্লামেন্টে প্রথম প্রস্তাব করা হয়েছিল। ওই বছর অনেকেই এমন আইনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ শুরু করেছিলেন। বিশেষ করে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে তখন স্থবির হয়ে পড়েছিল রাজধানী জাকার্তা।

নতুন আইনটিকে অনেকে স্বাগত জানালেও ব্যবসায়ীরা উদ্বেগ জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের আইন পাস হলে গোটা বিশ্ব বিশেষ করে বিনিয়োগকারীরা ইন্দোনেশিয়াকে অন্যভাবে দেখবে। এছাড়া পর্যটন খাতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গ-নিউজ:  আজ  গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) আওতায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বাংলাদেশ বিনিয়োগের জন্য খুব ভালো জায়গা। কারণ আমরা ব্যবসা করার জন্য সব রকম সুযোগ-সুবিধা দিচ্ছি। বিনিয়োগকারীদের বিভিন্ন সেবা অনুমোদনে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। এখানকার যোগাযোগ ব্যবস্থাও ভালো। বাংলাদেশে বিনিয়োগ করলে সমুদ্রপথ, আকাশ ও রেলপথ ব্যবহার করে পণ্য পরিবহনের সুযোগ আছে। কিছু বিষয়ে সামান্য কিছু সমস্যা থাকলেও তা সমাধান হয়ে যাবে দ্রুতই।

তিনি বলেন, ভৌগলিক অবস্থা বিবেচনায় ৩০০ কোটিরও বেশি মানুষের বাজার হতে পারে বাংলাদেশ। আমাদেরতো ১৬ কোটি মানুষ আছেই। আমি আশা করি, জাপানের উদ্যোগটা সবাই দেখবে, এবং অন্যাদেরও আগ্রহী করে তুলবে।

শেখ হাসিনা বলেন, বিদেশি বিনিয়োগকারীদের সুবিধামত অঞ্চল দেয়ার ব্যবস্থা করেছে সরকার। পাশাপাশি বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা থাকছে বলেও জানান তিনি।

সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
শ্যামা সঙ্গীতের রূপকথা

ঘনঘন নালিশ যাচ্ছিল মণিবের কাছে। মনিব হলেন কোলকাতার  গড়ানহাটার জমিদার দুর্গাচরণ মিত্র। প্রথম প্রথম জমিদার মশাই তেমন কিছুই বলেন নি। শেষে একদিন বিরক্ত হয়ে হিসেবের খাতা সমেত তলব করলেন অকম্মার ঢেঁকি সেই মুহুরীকে। মুহুরীর কাছ থেকে থেকে হিসেবের খাতা নিয়ে উল্টেপাল্টে দেখতে লাগলেন জমিদার বাবু। আশ্চর্য ! খাতার পাতায় পাতায় লেখা রয়েছে গান। হিসেবের খাতায় গান ? এতো মহা অপরাধ। হঠাৎ জমিদারের চোখ আটকে  গেলো একটি গানে। গানটিতে লেখা- “ দে মা আমায় তবিলদারি, আমি নিমক হরাম নই শঙ্করী” ।

গানটি পড়তে পড়তে জমিদার বাবুর বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। ছিঃ ছিঃ ! তিনি একি করছেন ? কাকে তিনি সামান্য হিসাব লেখার কাজে লাগিয়েছেন। লজ্জায় মাথা হেঁট হয়ে গেলো। সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন সেই মুহুরী।  জমিদার তাকে বললেন, তুমি বাড়ি যাও বাবা। অনেক বড় কাজের জন্য তোমার জন্ম হয়েছে। সংসার চালাবার জন্য তোমাকে ভাবতে হবে না। মাসে মাসে ত্রিশ টাকা তোমার বাড়িতে আমি পাঠিয়ে দেব। মুহুরী তখন খুব আনন্দিত হলেন। তিনি ফিরে এলেন হালিশহরে। তিনি নিশ্চিত হলেন। ভাবলেন ,আর চিন্তা নেই। সংসারের খরচ নিয়ে তার আর মাথা ব্যথা নেই। তিনি মনে প্রাণে লেগ গেলেন নিজ কর্মে, তার নিজ সাধনায়। অচিরেই বাংলার বুকে উদ্ভাসিত হলো অসাধারণ কালজয়ী সব শ্যামা সঙ্গীত । যে সঙ্গীতের গুণেই শ্মশান বাসিনী মা কালী হয়ে উঠলেন বাঙ্গালীর ঘরের মেয়ে। বাঙ্গালীর স্নেহময়ী মাতৃস্বরূপা । সেই সময়ের তান্ত্রিক কাপালিকদের তন্ত্র সাধনার মা কালী সাধারণ বঙ্গীয় সমাজের অঙ্গ ছিল না। আর সেই বেড়াটাই সম্পূর্ণ ভেঙ্গে গেলো সেই অসাধারণ শ্যামা সঙ্গীতের গুণে। সৌজন্যে ছিলেন হালিশহরের সেই মুহুরী। তিনি আর কেউ নন , আমাদের সকলের সুপরিচিত সাধক কবি রামপ্রসাদ সেন।

আনুমানিক ১৭১৮মসালে , মতান্তরে ১৭২০ সালে হালিশহরের শিবের গলিতে এক তান্ত্রিক কবিরাজ পরিবারে তার জন্ম। সাধক কবি রামপ্রসাদ সেনের জীবনের বহু অলৌকিক ঘটনার কথা লোক মুখে আজও প্রচলিত আছে। যেমন স্বয়ং মা কালী রামপ্রসাদের কন্যা রূপে এসে কবিকে ঘরের বেড়া বাঁধতে সাহায্য করে ছিলেন। আবার ধরুন বারানসি থেকে স্বয়ং দেবী অন্নপূর্ণা হালিশহরে রামপ্রসাদের গান শুনতে এসেছিলেন। ইত্যাকার বহু অলৌকিক ঘটনার ঘনঘটা সাধক কবি রামপ্রসাদ সেনের গোটা জীবন ঘিরেই ছিল। বহু মানুষ আছেন যারা এ সব বিশ্বাস করেন না, আবার তেমনি বহু মানুষ রয়েছেন, যারা পরম ভক্তি ভরে আজও এ সকল ঘটনা কায়মনোবাক্যে বিশ্বাস করেন। এ প্রসঙ্গে বলতে হয় যে, সাধক কবি রামপ্রসাদ সেনের জীবনের যে সব ইতিহাস আশ্রিত ঘটনাবলী লক্ষ্য করা যায়, তা কিন্তু অলৌকিক ঘটনাগুলির চাইতে কোন অংশে কম আশ্চর্যের নয়। ইতিহাস আশ্রিত সেই সব ঘটনাবলী যদি বিশ্লেষণ করা যায় , তাহলে দেখা যাবে যে, রামপ্রসাদ সেনের অন্যতম সেরা দুটি পরিচয়। একাধারে তিনি ভক্তি রসের অনন্য সাধারণ গায়ক, অন্যদিকে তিনি অত্যন্ত এক অসাধারণ কবি যার কাব্য প্রতিভার বিচ্যুরণ এক কথায় কালজয়ী। কোলকাতার গড়ান হাটার সেই জমিদার দুর্গাচরণ মিত্র, রামপ্রসাদ সেনের সংসারের দায়িত্ব নেওয়ার পর কবি হালিশহরের পৈত্রিক বাড়িতে ফিরে এসে মনপ্রাণ ঢেলে দিলেন দুই সাধনায়। এক দিকে ছিল মাতৃসাধনা অন্য দিকে ছিল মাতৃসাধনায় একের পর এক শ্যামা সঙ্গীতের ভাবের সাগরে ডুব দেয়া। প্রতিদিন ভোরে উঠে শুরু করতেন মায়ের নাম গান। একটু বেলা হলে হালিশহরে গঙ্গার ঘাটে চলে যেতেন। ( রাম প্রসাদ সেনের স্নান ঘাট –সন-১৯৭৩ , দৃষ্ট হবে )। জলে দাঁড়িয়ে গাইতে থাকেন একের পর এক গান। সেই গান শুনার জন্য গঙ্গার ধারে ভীড় জমে যেতো। নদীর বুকেও থেমে যেতেঅ সারি সারি নৌকা। রামপ্রসাদ সেন যখন গান ধরেন-

” এমন দিন কি হবে মা তারা

যাব তারা তারা ‘ বলে

তারা বেয়ে পড়বে ধারা”।

মানুষজন তখন তার নামে ধন্য ধন্য করে উঠতেন। মাঠে চাষবাসের কাজ করতে গিয়ে তিনি যখন গেয়ে উঠতেন-

”মন রে কৃষি কাজ জাননা।

এমন মানব জমিন রইলো পতিত

আবাদ করলে ফলতো সোনা। “

( চলবে)

কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
বঙ্গ-নিউজ : শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল ব্রাজিল। চোট কাটিয়ে দলে ফিরেই গোল পেলেন নেইমার। ব্রাজিলের ধ্রুপদী ফুটবল দেখল গোটা বিশ্ব। সেলকাওদের গোল উৎসবে ৪-১ গোলে বিধ্বস্ত দক্ষিণ কোরিয়া। সে সঙ্গে নিশ্চিত করেছে বিশ্বকাপের শেষ আটের টিকিটও।

কোয়ার্টার ফাইনাল ব্রাজিলের জন্য সহজ হবে না। শেষ আটের প্রতিযোগিতায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা। ৯ ডিসেম্বর শুক্রবার হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। রাত ৯টায় শুরু হবে খেলা।

এর আগে সোমবার দিনের প্রথম ম্যাচে জাপানকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ম্যাচটি ১-১ গোলের ড্র’র পর গড়ায় অতিরিক্ত সময়ে। চলমান বিশ্বকাপে অতিরিক্ত সময়ে গড়ানো এটিই প্রথম ম্যাচ। অতিরিক্ত সময়েও ম্যাচের ফল না হওয়ায় গড়ায় টাইব্রেকারে। সেখানে এশিয়ার দেশটিকে ৩-১ গোলে হারায় ক্রোয়েশিয়া।

বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সবশেষ ২০০২ সালে জাপান-কোরিয়া বিশ্বকাপে শিরোপা জিতেছিল। অন্যদিকে ক্রোয়েশিয়া গত ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে শিরোপা জলাঞ্জলি দিয়েছিল ইউরোপের দেশটি। ফলে কাতার বিশ্বকাপে শিরোপা থেকে তিন ম্যাচ দূরে রয়েছে তারা। এখন দেখার অপেক্ষা কোন দল সেমিফাইনালে যায়।

ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের সকল ব্যাংকেই টাকা আছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সরকারপ্রধান বলেছেন, ব্যাংকগুলোতে ‘টাকা না থাকার গুজব’ ছড়িয়ে একটি শ্রেণি মানুষকে ‘বিভ্রান্ত করতে চাইছে’।

প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু গুজব ছড়াচ্ছে। কী? ব্যাংকে টাকা নেই। টাকা নেই বলে অনেকে টাকা তুলে ঘরে নিয়ে যাচ্ছে। আমি আগেও বক্তব্যে বলেছি, এখনো বলি যে এদের কি চোরের সঙ্গে কোনো সখ্যতা আছে কিনা- যে ব্যাংক থেকে টাকা নিয়ে ঘরে রাখে চোরের পোয়াবারো। চোর চুরি করে খেতে পারবে, সেই ব্যবস্থা করে দিচ্ছে নাকি কেউ কেউ, আমি জানি না।’

মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের ব্যাংকগুলোতে কোনো সমস্যা নেই দাবি করে বলেন, ‘আমি একটা কথা স্পষ্ট জানাতে চাই- আমি গতকালকে রাতে আমাদের যেমন এসডিজি এবং উন্নয়নশীল দেশ হিসেবে… সেই মিটিং করেছি। এরপরে আমি আবার অর্থসচিব এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আমি কথা বলেছি। আজকে সকালে আমি অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা নাই। প্রত্যেক ব্যাংকেই টাকা আছে।’

এজন্য প্রধানমন্ত্রী দেশবাসীকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘আমি বলব, গুজবে কেউ কান দেবেন না। গুজবে কান দেবেন না। এটাই আমার সবার কাছে একটা অনুরোধ যে, যারা এসব মিথ্যা কথা বলে মানুষকে তারা ভাঁওতাবাজি দিয়ে বিভ্রান্ত করতে চায়, এটা একটা শ্রেণি আছে। তারা এটা করবেই আমি জানি। আর মিথ্যা কথায় তারা পারদর্শী।’

এ সময় শেখ হাসিনা আরও উল্লেখ করেন, ‘আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশকে’ আওয়ামী লীগের বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে। তাই সবাইকে এ ব্যাপারে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।

ছাত্রলীগের উদ্দেশে তাদের সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘সোশ্যাল মিডিয়া আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অপপ্রচারে ভরে গেছে। ছাত্রলীগের নেতাকর্মীদের তার উপযুক্ত জবাব দিতে হবে। জবাব দেওয়ার বেশি কিছু না। ওরা যখন আমাদের বিরুদ্ধে যেটা লেখে তার জবাব দেওয়া লাগবে না। ওদের অপকর্মটা যদি সেখানে কমেন্টে ছেড়ে দেওয়া যায়, তাহলেই ওরা ওটা বন্ধ করে দেবে। এটাই হচ্ছে সব থেকে ভালো। ওরা যা বলবে… বিএনপি ক্ষমতায় থেকে কী করেছে তাদের অগ্নিসন্ত্রাস, তাদের খুন, তারা কাকে কাকে মেরেছে, কী করেছে, কই কই তাদের চুরি, ভোট চুরি, ডাকাতি এগুলো তুলে ধরলেই তো যথেষ্ট। কাজেই আমার মনে হয় ছাত্রলীগ এ কাজটা করতে পারবে।’

মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে (১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত) ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের লটারি প্রক্রিয়া রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ১৩ ডিসেম্বর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) এর লটারি প্রক্রিয়া একই স্থানে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।

সোমবার (০৫ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়।

এর আগে ১০ ডিসেম্বর সরকারি স্কুলের লটারি অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছিল মাউশি। গত দুই শিক্ষাবর্ষের (২০২১ ও ২০২২) মতো একই পদ্ধতিতে এসব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

সারা দেশে দুই হাজার ৯৬১টি বেসরকারি স্কুলে আসন রয়েছে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি। আর সরকারি ৪০৫টি স্কুলে আসন রয়েছে ৮০ হাজার ৯১টি।