বঙ্গ-নিউজ bongo-news

নোয়াখালীতে ব্যাংকার লিটনের প্রতারণায় নিঃস্ব অনেক গ্রাহক । আদালতে মামলা ।
নোয়াখালী  প্রতিনিধি ঃ

ব্যাংকের গ্রাহকদের গচ্ছিত টাকা দিয়ে দীর্ঘ কয়েক বছর যাবৎ সুদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন নোয়াখালী জেলা শাখার সোনালী ব্যাংকের কর্মকর্তা আহসান হাবীব লিটন (৫০) ।

ভূঁয়া ষ্ট্যাম্প ও জাল দলিলের মাধ্যমে সুধী গ্রাহক ও নামে বেনামে বিভিন্ন লোকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা । সম্প্রতি আদালতে এক গ্রাহকের আনীত অভিযোগের ভিত্তিতে এসব তথ্য উঠে এসেছে ।

ভুক্তভোগী , প্রতারনার শিকার মোঃ গুলজার উদ্দীন (৫৫) পিতা মৃত আহম্মদ আজম বাদী হয়ে উক্ত ব্যাংক কর্মকর্তা আহসান হাবীব লিটনের বিরুদ্ধে নোয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আমলী  আদালতে মামলা দায়ের করেন । সি আর মামলা নং- ৪৪৬/ ২০২৬ ইং ।

মামলার বিবরণে জানা যায় ,বিবাদী আহসান হাবীব লিটন বাদী গুলজার উদ্দীনকে ষ্ট্যাম্প ও চেক জামানতের বিপরীতে  ২০ লক্ষ টাকা প্রদান করে । বাদী পক্ষ বিভিন্ন মেয়াদে সূদ আসল সহ ১৫ লক্ষ টাকা প্রদান করে ।

বাকী ৫ লক্ষ টাকার অনূকূলে ষ্ট্যাম্প , চেক ফেরত চাইলে ব্যাংকার লিটন উক্ত কাগজ পত্র হারিয়ে গেছে মর্মে তা ফেরৎ দিতে অস্বীকার করে । উপর্যপূরী সু চতুর লোভী ব্যাংকার লিটন বাদীর স্ত্রীর সহি স্বাক্ষর জাল করে ভূঁয়া দলিল সৃজন করে আরো ২০ লক্ষ টাকা বাদী ও বাদীর স্ত্রীর কাছ থেকে দাবী করে আসছে । অগ্যতা নিরুপায় হয়ে গুলজার উদ্দীন সু বিচারের আশায় আদালতের আশ্রয় নেয় । বিজ্ঞ আদালত বিষয়টি নোয়াখালী সি.আই.ডি কার্যালয়কে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করে । সি .আই. ডি কর্মকর্তা মফিজ ( এস.আই ) বিষয়টি তদন্ত করছেন ।

সূত্র আরো জানায় , এরকম আরো অনেক গ্রাহক থেকে ভূয়া জাল দলিল, ষ্ট্যাম্প সৃজনের মাধ্যমে লিটন অনেকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে । ইতি পূর্বে একি অভিযোগে সোনালী ব্যাংক চৌমুহনী শাখা থেকে বরখাস্ত করা হয় বলে জানা যায় । পরে তদবির বানিজ্য করে পুনর্বহাল হন ।  তার এরুপ সূদী ব্যবসার কারনে অনেক গ্রাহক পথে বসেছে । অনেকের সাথে আবার গোপনে মিমাংশা হয়েছে বলেও জানা যায় । গ্রাহকের টাকা দিয়ে  ব্যাংকার লিটনের এরুপ সূদী ব্যবসার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনে ভুক্তভোগীরা কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে ।

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব চায় বিএফআইইউ আধাঘণ্টার মধ্যে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ বুধবার সব ব্যাংকে চিঠি দিয়ে তার হিসাব খোলার ফরম, হালনাগাদ লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। চিঠিতে আধাঘণ্টার মধ্যে এ সংক্রান্ত তথ্য দিতে বলা হয়েছে। একটি গোয়েন্দা সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে তথ্য চাওয়া হয় বলে একটি সূত্র জানিয়েছে।

গত শনিবার শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমানের স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুট হয়। পরে তিনি অভিযোগ করেন বিএনপির লোকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দেওয়ায় তার স্টুডিওতে হামলা হয়েছে। তার এই বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের অনেকে প্রতিক্রিয়া জানান। এখন লেনদেন ক্ষতিয়ে দেখার উদ্যোগ নিল সরকার।

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার মোট ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে।

এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ১৮৮ কোটি ৩৩ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ২৫২ কোটি ৯৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৮২ কোটি ২৮ লাখ টাকা।

একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৮টি নতুন, ৩টি সংশোধিত এবং ২টি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে এনএসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহমান সাকি এসব তথ্য জানান।

সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে। এগুলো হলো-’ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম রেসপন্স টু ফাইট এগেইনস্ট টিবি, এইচআইভি/এইডস অ্যান্ড ম্যালেরিয়া ইন বাংলাদেশ’ এবং ‘পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন (১ম সংশোধিত)’।

অর্থ মন্ত্রণালয়ের ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২ (এফএসএসপি-২)’ প্রকল্পও আজ অনুমোদন পেয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে বিদ্যমান শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন ও সম্প্রসারণ এবং মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান রৌফাবাদ, চট্টগ্রামে হোস্টেল ভবন সম্প্রসারণ ও সক্ষমতা’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প হলো-‘মুসাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (অংশ-১)’ এবং ‘মেঘনা নদীর ভাঙন হতে ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা রক্ষা’ প্রকল্প।

ভূমি মন্ত্রণালয়ের ‘ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে ৩টি সিটি কর্পোরেশন, ১টি পৌরসভা ও ২টি গ্রামীণ উপজেলায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন (২য় সংশোধিত)’ প্রকল্প অনুমোদন পেয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্প হলো- ‘রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ এবং ‘মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (৩য় সংশোধন)’ প্রকল্প।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প (১ম পর্যায়) (৩য় সংশোধন)’ প্রকল্পও অনুমোদিত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)- এর কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকরণ (২য় সংশোধিত)’ প্রকল্প অনুমোদন করা হয়।

এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প-’ফেনী জেলার সোনাগাজীতে সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ’ এবং ‘তিনটি পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ’ প্রকল্প অনুমোদন পেয়েছে।

সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতোমধ্যে ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত অনুমোদিত ১৫টি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করা হয়।

এসব প্রকল্পের মধ্যে রয়েছে- বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, নির্ঝর ঢাকা ক্যান্টনমেন্টের বিদ্যমান ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিএএফ শাহীন কলেজের অবকাঠামো নির্মাণ, আলীকদম সেনানিবাসে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অবকাঠামো উন্নয়ন, ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়ন, ১০ জেলায় বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপন এবং রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প।

এছাড়া মিরপুর ইউসেপ-শ্রম ও কর্মসংস্থান ইনস্টিটিউট স্থাপন, ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, কুড়িগ্রামে ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রণ ও তীর সংরক্ষণ, হবিগঞ্জে কুশিয়ারা নদীর উভয় তীর প্রতিরক্ষা, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্ক উন্নয়ন, সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ এবং ২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পও রয়েছে।

এ তালিকায় ভূয়াপুর-তারাকান্দি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভূপৃষ্ঠস্থ পানি পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ ও নিরাপদ স্যানিটেশন প্রকল্পও রয়েছে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, মহিলা ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, শিল্প, বস্ত্র ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

চৌমুহনীর বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দীন সুমনের ইন্তেকাল । জানাজা অনুষ্ঠিত ।
নোয়াখালীর চাটখিল উপজেলার কৃতি সন্তান ও বেগমগঞ্জ বিসিক শিল্প নগরীর বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সালাউদ্দীন আহম্মেদ সুমন গতকাল দিবাগত রাত সাড়ে দশটায় ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে ইন্তেকাল করেন । মৃত্যু কালে তাঁর বয়স ছিলো পঁয়তাল্লিশ বছর । তাঁর এক স্ত্রী ও তাওহীদ, তামজীদ বাঁধন নামে ৩ ছেলে মেয়ে রয়েছে ।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় বিসিক শিল্প নগরী এলাকায় মরহুম সুমনের জানাজা অনুষ্ঠিত হয় ।

পরে একি দিনে বাদ জোহর চাটখিলে আর দ্বিতীয় জানাজা শেষে  পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয় । জানাজা অনুষ্ঠানে গ্লোব , ম্যাক্স ,সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা , শিক্ষক ও রাজনৈতিক ধেতৃবৃন্দু উপস্থিত ছিলেন ।

নোয়াখালী থেকে মোতাহার হোসেন ।

বেগমগঞ্জে সমিতির নাম ভাঙ্গিয়ে বহুতল ভবন নির্মানের অভিযোগ ।
নোয়াখালী মেডিকেল কলেজের উত্তর পার্শ্বে মীর ওয়ারীশপুর ইউনিয়নের পাটোয়ারী বাড়ী সংলগ্ন স্থানে একটি মহল আল হারামাইন সমিতির নাম ভাঙ্গিয়ে বহুতল ভবন নির্মান করছে । কিন্তু উক্ত সমিতির এখনো কোনো রেজিস্টার্ড হয়নি । বিধান মতে , যে কোনো রেজিঃকৃত সমিতির কাজ সাধারনত সমবায় মন্ত্রনালয় কতৃক অনুমোদন নিয়ে ভবন নির্মাষ কাজ করতে হয় । এ ক্ষেত্রে তা মানা হয়নি ।

এবিষয়ে সরেজমিনে গেলে , জামাত নেতা আবু জাহের বলেন ,পাটোয়ারী বাড়ীর সুফিয়া ও নান্নু মিয়ার কাছ থেকে আমরা ১২ জন লোক ২০ শতাংশ ভুমি খলিল সূত্রে মালিক হয়ে ভবন নির্মাষ করছি । আসলে এটা সমিতি নয় । বিষয়টি আমরা ইউ এন ও মহোদয়কে জানিয়েছি । এটি মূলতঃ ফ্লাট ব্যবসার মত । সিকদার কন্সট্রাকশন এর মাধ্যমে উপজেলা ইষ্জিনিয়ারের মাধ্যমে কাজ করাচ্ছি । ইতিমধ্যে একটি মহল আমাদের নির্মান শ্রমিকের উপর হামলা করেছে । এ বিষয়ে তাৎক্ষনিক আমরা প্রেস কনফারেন্স করেছি ।

বেগমগঞ্জে আওয়ামী সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে জামাতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ।
নোয়াখালী প্রতিনিধি ঃ

জামায়াত নেতা কর্মীদের উপর বার বার আওয়ামী সন্ত্রাস কর্তৃক হামলার প্রতিবাদে আজ বাদ আছর নোয়াখালীর আমান উল্যাপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন , চেয়ারম্যান পদপ্রার্থী জামায়াত নেতা মোঃ আলমগীর হোসেন , এডভোকেট ফারুক হোসেন জাবেদ , বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শাখার সাবেক সভাপতি  ফাহাদ  , শিবির কর্মী ওসমান গনি প্রমূখ । এ সময় বক্তারা বলেন, আমরা শান্তি চাই, নিরাপদে থাকতে চাই,  কেউ যদি তাতে বিঘ্ন ঘটায় তাহলে তাকে এলাকা ছাড়া করা হবে । প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ আপনারা সন্ত্রাসবিরোধী আইন কার্যকর করুন।

উল্লেখ্য, গতকাল ২৭ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় আমানউল্লাহপুরে  দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামায়াত নেতা  ব্যবসায়ী আনোয়ার হোসেন ও শিবির কর্মী সৌরভকে গুলি করে আহত করে।

জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ-দক্ষ কর্মীদের জন্য
বিদেশি মাটিতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য সুসংবাদ শুনিয়েছেন ওয়াই-অ্যাক্সিসের পরিচালক ক্লিন্ট খান। দুবাইয়ে আয়োজিত এক বিশেষ সম্মেলনে তিনি জানিয়েছেন, শুধু জার্মানির বাজারেই দক্ষ পেশাদারদের জন্য প্রায় সাড়ে ছয় লাখ শূন্যপদ রয়েছে। পুরো ইউরোপীয় ইউনিয়নে যে পরিমাণ কর্মীর চাহিদা রয়েছে, তার প্রায় এক চতুর্থাংশই একা জার্মানির।

জার্মানিতে এই কাজের সুযোগ পাওয়ার দারুণ একটি পথ হলো দেশটির ‘অপরচুনিটি কার্ড’। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের যে কেউ এই কার্ডের মাধ্যমে আগে থেকে কোনো চাকরি পাকা না করেই সরাসরি জার্মানিতে চলে যেতে পারেন। সেখানে গিয়ে চাকরি খোঁজার জন্য পুরো এক বছর সময় পাওয়া যায়।

শুরুতে এই কার্ডের মাধ্যমে খণ্ডকালীন কাজ করার সুযোগ মেলে। পরবর্তীতে নিজের যোগ্যতায় স্থায়ী চাকরি জুটে গেলে এবং কোনো কোম্পানি স্পন্সর করতে রাজি হলে অনায়াসেই ওয়ার্ক পারমিট পেয়ে জার্মানিতে পাকাপাকিভাবে থিতু হওয়া সম্ভব।

বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাস
আন্তর্জাতিক কূটনীতির বিশ্বমঞ্চে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ এই পদে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেল বাংলাদেশ।

২০২৬ সালের ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকুরিস পান ৯১ ভোট। মোট ১৯০টি ভোট পড়েছিল; কোনো ভোট বাতিল বা বিরত ছিল না।

জাতিসংঘের প্রচলিত আঞ্চলিক রোটেশন অনুযায়ী এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পালা ছিল। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। তাঁর এক বছরের মেয়াদ শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে।

বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ

জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বের ১৯৩টি সদস্যরাষ্ট্রের প্রতিনিধিত্ব রয়েছে। সাধারণ পরিষদের সভাপতি অধিবেশনের সভা পরিচালনা, সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সংলাপ ও ঐকমত্য তৈরিতে সহায়তা এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে আলোচনার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করেন।

ড. খলিলুর রহমান জাতিসংঘের সঙ্গে দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে এই দায়িত্বে এসেছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, তাঁর ৩০ বছরের বেশি সময়ের জাতিসংঘ-সংশ্লিষ্ট অভিজ্ঞতা রয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সচিবালয় এবং জেনেভায় জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন—ইউএনসিটিএডি—তেও তিনি দায়িত্ব পালন করেছেন।

দায়িত্বের শুরুতেই বড় চ্যালেঞ্জ

ড. খলিলুর রহমান এমন এক সময়ে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিয়েছেন, যখন বিশ্বজুড়ে যুদ্ধ, মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন ও বহুপক্ষীয় সহযোগিতা নিয়ে নানা চ্যালেঞ্জ রয়েছে।

তাঁর সভাপতিত্বের মূল প্রতিপাদ্য—“Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All”, অর্থাৎ আস্থা পুনর্গঠন ও পরিবর্তন ব্যবস্থাপনার মাধ্যমে সবার জন্য কার্যকর জাতিসংঘ গড়ে তোলা।

দায়িত্ব গ্রহণের পর ড. খলিলুর রহমান বলেছেন, তিনি সব সদস্যরাষ্ট্রের সঙ্গে কাজ করবেন এবং মতপার্থক্য উপেক্ষা না করেই অভিন্ন জায়গা খুঁজে বের করার চেষ্টা করবেন। তাঁর অগ্রাধিকারের মধ্যে রয়েছে আস্থা পুনর্গঠন, ঐকমত্য তৈরি এবং অর্থবহ আলোচনার সুযোগ বাড়ানো।

বাংলাদেশের কূটনীতিতে নতুন অধ্যায়

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব বাংলাদেশের জন্য আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্বের সুযোগ তৈরি করেছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ, শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উন্নয়ন ইস্যুতে বাংলাদেশের অভিজ্ঞতা ও অবস্থান আন্তর্জাতিক আলোচনায় আরও দৃশ্যমান হওয়ার সুযোগ পেয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও ড. খলিলুর রহমানের নির্বাচনের পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ড. রহমানের রাজনৈতিক ও কূটনৈতিক অভিজ্ঞতা এবং জাতিসংঘ সম্পর্কে গভীর জ্ঞানকে তাঁর নতুন দায়িত্ব পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

৮ সেপ্টেম্বর শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন, যা চলবে ৭ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত। এই পুরো সময় সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে থাকবেন বাংলাদেশের ড. খলিলুর রহমান।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চে বাংলাদেশের একজন প্রতিনিধির এই নেতৃত্ব তাই দেশের পররাষ্ট্রনীতি ও বহুপাক্ষিক কূটনীতির ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকছে।

বৈশ্বিক সংঘাত মোকাবেলায় ব্যর্থ কারা ?
বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থা কার্যকরভাবে কাজ করছে না এবং বিশ্বজুড়ে বিভিন্ন বড় সংঘাত ও সংকট মোকাবেলায় এটি ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্বজুড়ে তৈরি হওয়া নানা উত্তেজনাকর পরিস্থিতি সামাল দেওয়ার মতো কোনো কার্যকর ব্যবস্থা এই মুহূর্তে নেই।রুবিও বলেন, কার্যকর কোনো ব্যবস্থা থাকলে থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধ, ভারত-পাকিস্তানের সম্ভাব্য সংঘাত, কঙ্গো, সুদান ও প্রণালীতে ইরানের পরিস্থিতির মতো সংকটের সমাধান করা সম্ভব হতো।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান, আন্তর্জাতিক ব্যবস্থার অভাবে বিভিন্ন দেশ নিজ নিজ জাতীয় স্বার্থে কাজ করবে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থকে কখনোই আন্তর্জাতিক ব্যবস্থার নিচে রাখা হবে না। আন্তর্জাতিক ব্যবস্থাটি নিজের নির্ধারিত উদ্দেশ্য ও গণ্ডি ছড়িয়ে পড়েছে বলেই এটি ব্যর্থ হচ্ছে বলে তিনি দাবি করেন। অপ্রয়োজনীয় বিষয়ে জড়িয়ে এটি বড় সংঘাত সমাধানে কোনো ভূমিকা রাখতে পারছে না।উল্লেখ্য, ২০২৫ সালে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ‘অপারেশন সিন্ধুর’ চালিয়ে পাকিস্তানে সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করলেও, ভারত তা অস্বীকার করে জানায়, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব
রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের একটি সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় জাতিসংঘ সদর দপ্তরের ১১ নম্বর কক্ষে রোহিঙ্গা সংকটবিষয়ক এক উচ্চপর্যায়ের পার্শ্ব-অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রস্তাব দেন।বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সহ-আয়োজক ও অন্যান্য অংশীদারদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কয়েক দশক ধরে মিয়ানমারে রোহিঙ্গারা চরম বৈষম্য, নিপীড়ন ও বঞ্চনার শিকার হয়ে আসছে।

প্রধানমন্ত্রী তারেক রোহিঙ্গাদের নিজভূমিতে মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, সহিংসতা বন্ধ, পর্যাপ্ত ও পূর্বানুমেয় মানবিক সহায়তা অব্যাহত রাখা, ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করা এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের জন্য পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন।প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ১৯৭৮ সাল থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশে রোহিঙ্গাদের বড় বড় ঢল এসেছে। ১৯৮০-এর দশকেও দেশটি রোহিঙ্গাদের কয়েকটি বড় দফার আগমন প্রত্যক্ষ করেছে। তৎকালীন বিভিন্ন সরকারের আমলে কিছু রোহিঙ্গাকে প্রত্যাবাসনের ব্যবস্থাও করা হয়েছিল। তবে ২০১৭ সালে মিয়ানমারে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়লে পরিস্থিতির আরও মারাত্মক অবনতি ঘটে।

প্রধানমন্ত্রী বলেন, নয় বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করে আসছে। বর্তমানে বাংলাদেশে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে। উপরন্তু, মিয়ানমারে চলমান সহিংসতার কারণে এখনো মানুষ সেখান থেকে পালিয়ে আসছে।

তারেক রহমান বলেন, প্রতিবছর শিবিরগুলোতে হাজার হাজার শিশুর জন্ম হচ্ছে। ফলে দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির সঙ্গে যুক্ত হচ্ছে নতুন আরেকটি প্রজন্ম। রোহিঙ্গা মায়েরা তাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, তরুণরা চরম অনিশ্চয়তার মধ্যে বেড়ে উঠছে এবং প্রবীণরা নিজেদের ফেলে আসা ঘরবাড়ি ও গ্রামের স্মৃতি বুকে নিয়ে নিজভূমে ফিরে যাওয়ার আকুল আকাক্সক্ষা পোষণ করছেন।

মানবিকতার তাগিদেই বাংলাদেশ সীমান্ত খুলে দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিবিরগুলোতে তাদের খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। প্রায় ৬ হাজার লার্নিং সেন্টারের মাধ্যমে রোহিঙ্গা শিশুদের মিয়ানমারের পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের পুনঃএকীভূত হওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে।

তিনি আরও বলেন, শিবিরগুলোতে বসবাসের পরিবেশ উন্নত করতে বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেলেও এগুলো দীর্ঘমেয়াদে বসবাসের উপযোগী কোনো আদর্শ স্থান নয়।

দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির কারণে বাংলাদেশের ওপর সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ ক্রমেই বাড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সংকটের মাশুল শুধু রোহিঙ্গাদেরই দিতে হচ্ছে না, কক্সবাজারের স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর ওপরও এর তীব্র প্রভাব পড়ছে।

দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা ও হতাশা নতুন নতুন চ্যালেঞ্জ ও নিরাপত্তাঝুঁকি তৈরি করছে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে মানবপাচার, অবৈধ অভিবাসী পাচার, মাদকপাচারসহ বিভিন্ন ধরনের আন্তঃদেশীয় অপরাধ রয়েছে। এমনকি অনেকে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে মালয়েশিয়ার উদ্দেশে পাড়ি দিচ্ছেন। একটি দেশে অমীমাংসিত থেকে যাওয়া এই সংকট পুরো অঞ্চলের জন্যই নিরাপত্তাজনিত চ্যালেঞ্জে পরিণত হতে পারে।

মানবিক সহায়তার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজন যত বাড়ছে, মানবিক সহায়তার জীবনরেখা ততই সংকুচিত হচ্ছে। ২০২৫ সালের যৌথ সাড়াদান পরিকল্পনায় (জেআরপি) ৯৩৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি সহায়তার আবেদন করা হলেও ২০২৬ সালের জন্য তা কমিয়ে প্রায় ৭১০ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়েছে; যা দিয়ে কেবল ন্যূনতম জীবনরক্ষাকারী প্রয়োজন মেটানো সম্ভব।

‘এই প্রবণতা অব্যাহত থাকতে পারে না’ উল্লেখ করে তিনি বাংলাদেশের পাশে অব্যাহতভাবে দাঁড়িয়ে থাকা আন্তর্জাতিক অংশীদারদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান এবং বর্তমানে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, মানবিক সহায়তার উদারতা রাজনৈতিক নিষ্ক্রিয়তার অজুহাত হতে পারে না। একইভাবে অনির্দিষ্টকালের জন্য কেবল বাংলাদেশই রোহিঙ্গাদের দায়ভার বহন করে যাবে- এমনটাও প্রত্যাশা করা যায় না।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর টেকসই সমাধানও মিয়ানমারেই নিহিত।

রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গারা এখনো নির্বিচারে আটক, চলাচলে বিধিনিষেধ, জোরপূর্বক শ্রম এবং নিরাপত্তাহীনতাসহ নির্যাতনের শিকার হচ্ছে।

মিয়ানমারের সামরিক বাহিনী এবং ‘আরাকান আর্মি’- উভয়ের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ কারণে সেখানে এখনো নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মতো পরিবেশ তৈরি হয়নি।

প্রধানমন্ত্রী আহ্বান জানিয়ে বলেন, এখন শুধুই সহমর্মিতা না দেখিয়ে সংকটের মূল কারণ চিহ্নিত করে সমাধানের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে। প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপে এবং বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা থেকে এই বাস্তুচ্যুতির অবসানের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে।

জাতিসংঘে প্রধানমন্ত্রী ৫ প্রস্তাব

প্রথমটি প্রস্তাবে তারেক রহমান বলেন, রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক এবং আঞ্চলিক অংশীজনদের একটি সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রণয়ন করতে হবে। মিয়ানমারের ভেতরে প্রত্যাবাসন অনুকূল পরিস্থিতি তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও অন্যান্য রাষ্ট্রকে তাদের প্রভাব কাজে লাগাতে হবে।

দ্বিতীয় প্রস্তাবে প্রধানমন্ত্রী রোহিঙ্গাসহ মিয়ানমারের বেসামরিক জনগণের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানান। রোহিঙ্গাদের নিজ ভূমিতে মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন তিনি।

তৃতীয় প্রস্তাবে রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত ও পূর্বানুমেয় মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকেও সহায়তা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁদের উদার আতিথেয়তার কারণে উন্নয়নের আকাঙ্ক্ষা যেন বাধাগ্রস্ত না হয়।

চতুর্থ প্রস্তাবে টেকসই প্রত্যাবাসনের জন্য ন্যায়বিচার ও জবাবদিহির ওপর গুরুত্ব দেন তারেক রহমান। আন্তর্জাতিক বিচার আদালতে জবাবদিহি নিশ্চিতের প্রচেষ্টায় গাম্বিয়ার নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

আন্তর্জাতিক অপরাধ আদালতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ব্যক্তিগত অপরাধের দায় নির্ধারণের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক বিচার ও তদন্তব্যবস্থাও কাজ করছে বলে জানান তিনি। আন্তর্জাতিক বিচারিক ও তদন্তব্যবস্থাগুলোকে অব্যাহত সহায়তা দেওয়া এবং গুরুতর অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তিনি।

পঞ্চম প্রস্তাবে মাদকভিত্তিক অর্থনীতি, মানব পাচার,  প্রতারণা, অবৈধ অস্ত্র এবং অন্যান্য আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান তারেক রহমান।