বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫

বৃহস্পতিবার এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোলমুক্ত থাকার সিদ্ধান্ত

Home Page » প্রথমপাতা » বৃহস্পতিবার এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোলমুক্ত থাকার সিদ্ধান্ত
বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫


বৃহস্পতিবার এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোলমুক্ত থাকার সিদ্ধান্ত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুই ঘণ্টার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলমুক্ত যান চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (২৫ ডিসেম্বর) বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত ঢাকা শহরে প্রবেশের জন‍্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সাধারণের জন‍্য টোল মুক্ত থাকবে।

এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ে এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহনগুলো বিনা টোলে যাতায়াতের সুবিধা পাবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৫৮ ● ১৪৭ বার পঠিত