ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বোমার বিস্ফোরণ

Home Page » প্রথমপাতা » ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বোমার বিস্ফোরণ
শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬


ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বোমার বিস্ফোরণ

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বোমার বিস্ফোরণের পর সেখানে ধোঁয়া উঠতে দেখা গেছে। আজ শনিবার দেশটির স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে বিস্ফোরণের শব্দ হয় বলে সিএনএনের সাংবাদিক জানিয়েছন। খবর বিবিসি, সিএনএনের

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছিলেন।

আজ শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণ এবং বিমানের খবর সম্পর্কে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা অবগত আছেন,

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ সূত্র জানিয়েছে, আজ শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিমান হামলার খবর সম্পর্কে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা অবগত আছেন বলে জানিয়েছে সিবিএস।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর ওপর কয়েক সপ্তাহ ধরে চাপের পর এমন হামলার ঘটনা ঘটেছে। ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে মাদক পাচার ও অপরাধের মাধ্যমে আমেরিকায় অনুপ্রবেশের অভিযোগ করেছেন।

বাংলাদেশ সময়: ১৪:২০:০২ ● ৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ