মঙ্গলবার ● ৩ মার্চ ২০২৬
আন্তর্জাতিক সৃজনকলা পুরস্কার-২০২৫ পেলেন ফারহানা রহমান মিষ্টি
Home Page » শিক্ষাঙ্গন » আন্তর্জাতিক সৃজনকলা পুরস্কার-২০২৫ পেলেন ফারহানা রহমান মিষ্টি ![]()
সৃজনশীল লেখনীর জন্য ICALDRC Linguistics Unit of Dhaka University ফারহানা রহমান মিষ্টিকে “ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড–২০২৫” প্রদান করেছে। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর রচিত ‘জীবন যাপনে’ গ্রন্থের জন্য তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
১৪ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত Discussion on “Impact of Language & Literature on Enriching Minds and Inspiring Lives & The International Creative Arts Award & Fellowship -2025 Giving Ceremony “. অনুষ্ঠানে এই পদক ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মাজিদ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নেছার ইউ আহমেদ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকার ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. নেছার ইউ. আহমেদ এবং চীনের প্রতিনিধি মিস লিউ ওয়েনলি ।
অনুষ্ঠানে চীনা ভাষা শিক্ষিকা মিস লিউ ওয়েনলি বাংলা ভাষায় গান পরিবেশন করেন, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। তাঁর পরিবেশনা চীনা ও বাংলা ভাষার অন্তর্নিহিত সাদৃশ্য ও সাংস্কৃতিক সেতুবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়।
স্বাগত বক্তব্যে ICALDRC ’র সেক্রেটারি জেনারেল অধ্যাপক লুৎফর রহমান জয় বলেন,
“ICALDRC ’র মূল লক্ষ্য হলো বিশ্বের বিভিন্ন প্রান্তের মেধাবী ও সৃজনশীল ব্যক্তিদের একত্রিত করে গবেষণা ও সৃজনশীল উৎকর্ষতার জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম গড়ে তোলা।”
অনুষ্ঠানে বাংলাদেশসহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, চীনসহ বিভিন্ন দেশের গবেষক, সাহিত্যিক ও সৃজনশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ভাষা, সাহিত্য, গবেষণা, উদ্ভাবন, কৃষি, শিক্ষা, শিল্পকলা, দর্শন ও সৃজনশীল শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশি-বিদেশি মোট ৫০ জন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কার ও ফেলোশিপ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আসাদুজ্জামান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর মহাপরিচালকএবং অধ্যাপক,ভাষাবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ সময়: ১০:১২:২২ ● ২০ বার পঠিত