সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬
তরূনদের হাতে আমি বাংলাদেশের শাসন ব্যবস্থা তুলে দিতে চাই : ড.শফিকুর রহমান
Home Page » প্রথমপাতা » তরূনদের হাতে আমি বাংলাদেশের শাসন ব্যবস্থা তুলে দিতে চাই : ড.শফিকুর রহমান![]()
বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড.শফিকুর রহমান বলেন, আমি তরুনদের হাতে বাংলাদেশের শাসন ব্যবস্থা তথা রাষ্ট্র ক্ষমতা তুলে দিতে চাই। তরুনরা হবে চালক,আর আমরা হবো যাত্রী। জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে কোন মানুষকে চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে হবে না। প্রতিটি বেকারত্বের হাতকে আমরা কর্মের হাতে রুপান্তর করবো। ইনসাফের মানদণ্ডে দাঁড়িয়ে আমরা সব অঙ্গীকার পূরণ করবো। সরকারি কর্মচারীরা যে বেতন ভাতা পান তা সৎভাবে বেঁচে থাকার জন্য অতি ন্যায্য। টেবিলের নিচ দিয়ে যেন ঘুষ না নিতে হয়,আমরা ক্ষমতায় গেলে সে ব্যবস্থা করবো। যেন সবাই বুক ফুলিয়ে বলতে পারে আমিই বাংলাদেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১১ দলীয় জোটের পক্ষে সারাদেশে নির্বাচনী সরকারের অংশ হিসেবে তিনি গতকাল ৩০ জানুয়ারী নোয়াখালী জেলা স্কুল ময়দানে বাংলাদেশ জামায়াত ইসলাম নোয়াখালী কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী ১ চাটখিল আসনের জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা সাইফুল্লাহ, ২ সেনবাগ আসনের এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান মোঃ জাকারিয়া, ৩ বেগমগঞ্জ আসনের জামায়াত ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন, ৪ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ইশহাক খন্দকার, ৫ কোম্পানিগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী বেলায়েত হোসেন, ৬ হাতিয়া আসনের এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হান্নান মাসূদ ও স্থানীয় জামায়াত এনসিপি, খেলাফত মজলিস নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ২১:৪২:৫০ ● ১২৯ বার পঠিত