মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬
নোয়াখালীর সেনবাগ ২ আসনে ত্রীমুখী লড়াই , স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা, শংকিত ভোটাররা
Home Page » জাতীয় » নোয়াখালীর সেনবাগ ২ আসনে ত্রীমুখী লড়াই , স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা, শংকিত ভোটাররা 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নোয়াখালী ২ সেনবাগ আসনে দুর্যোগের মেঘ ক্রমশ ঘন হচ্ছে । হামলা - মামলা সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে অনেকের বিরুদ্ধে । বিশেষ করে সেনবাগের দীর্ঘদিনের একচ্ছত্র অধিপতি ধানের শীষ প্রার্থী মোঃ জয়নাল আবেদীন ফারুক ও স্বতন্ত্র প্রার্থী ( কাপ- পিরিচ মার্কা ) সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মোঃ মফিজুর রহমান এর কর্মী সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতায় আহত হয়েছে অনেকে । ইতিমধ্যে গত ৮ ই ফেব্রুয়ারি সহিংস ঘটনায় জাকির হোসেন নামে এক কর্মী আহত হয়েছে । হামলা করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ এর নির্বাচনী অফিসে ও প্রার্থীর গাড়িবহরে। বিদ্ধস্থ হয় প্রার্থীর বুলেট প্রুফ গাড়ি । সরেজমিনে অনুসন্ধান করে জানা যায় , এই আসনে বি এন পি , এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীর জনপ্রিয়তা তুঙ্গে । গতকাল শেষ মুহূর্তের নির্বাচনী শোডাউনের তাই প্রতিফলিত হয়েছে । সার্বিক বিষয়ে স্বতন্ত্র প্রার্থী কাজী মোঃ মফিজুর রহমান বলেন, আমি দীর্ঘদিন যাবৎ বিএনপি করেছি , কিন্তু দল আমাকে মনোনয়ন দেয়নি। আওয়ামীলীগের নির্যাতনের শিকার অনেক নেতাকর্মীকে সেবা দিয়েছি,জেল থেকে মুক্ত করেছি, বিভিন্নভাবে সহযোগিতা করেছি। উপজেলা চেয়ারম্যান হিসেবেও এই এলাকার উন্নয়নে যথেষ্ট কাজ করেছি। মানুষ নিরাপদে থেকেছে। এমন দলে আমাকে মনোনয়ন না দেয়ায় , কর্মী সমর্থকদের অনুরোধে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে (কাপ পিরিচ) মার্কা নিয়ে নির্বাচন করছি। আমার প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদীন ফারুক দীর্ঘ ২৫ বছর ক্ষমতায় ছিলেন। কিন্তু সেই হিসেবে তিনি এলাকায় কোনো কাজই করেননি। তিনি আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গায়ে পড়ে আমার কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে। নারী ভোটাররা বের হতে পারে না। আমার গনসংযোগে বাধা দিচ্ছে। যেখানে আমি মামলা করবো সেখানে উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। আমি যদি বিজয়ী হই, এলাকার উন্নয়ন সহ বেকার যুবকদের বেকারত্ব দূর করবো। নারী শিক্ষাকে শতভাগ নিশ্চিত করবো। উন্নয়ন ও জনস্বার্থে সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থ শতভাগ ব্যায় করবো। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমার কোনো লোভ নেই। আমি চাই এই এলাকার মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে, যাতে তারা নিরাপদে থাকতে পারে। তবে উক্ত আসনের এনসিপি প্রার্থী সুলতান মোঃ জাকারিয়া ( শাপলা কলি মার্কা) সহ সকল প্রার্থী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ও অবাধসুষ্ঠ নির্বাচনের স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
বাংলাদেশ সময়: ১৪:৫৬:১৭ ● ৪২ বার পঠিত