বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬
নোয়াখালীতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
Home Page » জাতীয় » নোয়াখালীতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন![]()
কোন রকম সহিংসতা ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন । অধিকাংশ কেন্দ্রেই সয়লাব ছিল নারী ভোটার । সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা গেছে । এ দিন সকাল ৭ টা থেকে নারী ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করে । নির্বাচন চলাকালীন অবস্থায় নোয়াখালীর ৬টি আসনে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব, আর্মি ,বিডিয়ারের পাশাপাশি ইউরোপিয় ইউনিয়ন জার্নালিষ্ট ও স্থানীয় সংবাদকর্মীদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।আওয়ামী লীগ ভোটে নেই, কেমন লাগছে এ নির্বাচন ? এমন প্রশ্নে অনেকেই বললো- গূম,খুন,হত্যা, দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে অথচ তাদের দোসরদের নিষিদ্ধ করা হয়নি । জাতীয় পার্টি ছাড়া আওয়ামী লীগের অন্য দোসরদের নির্বাচনে ডাকা হয়নি । তাই বিষয়টি বিতর্কিত । তাদের অংশ গ্রহনে এ নির্বাচন আরো স্বতঃস্ফূর্ত ও গ্রহন যোগ্য হতো । তবে আম জনতা মনে করছে , এ নির্বাচন এর উপর নির্ভর করছে দেশের আগামী ভবিষ্যত, সুশাসন ও শান্তি । কোন অবস্থাতেই দেশকে ধ্বংশ বা পর নির্ভর করা ঠিক হবে না ।
বাংলাদেশ সময়: ১৬:২২:২৫ ● ২৬ বার পঠিত