মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬
চৌমুহনীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা
Home Page » প্রথমপাতা » চৌমুহনীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা
নোয়াখালীর চৌমুহনী পৌর সভার করিমপুর গ্রামে ৬ মাসের অন্তঃসত্ত্বা মার জাহান আক্তার লিপি ( ২৪ ) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে । বেগমগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা । পারিবারিক সূত্রে জানা যায় , গতকাল সোমবার ১৬ ফেব্রুয়ারি রাতে গৃহবধূ লিপি তার অসুস্থ স্বামী সুজন কে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলো । বাড়ি ফেরার পথে দুজনেই হোটেলে বিরানি খায় । বাড়িতে এসে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাত ১২ টায় স্বামী সুজন কে ঘুমের ঔষধ ও অন্যান্য ঔষধ সেবন করায় । পরে স্বামী স্ত্রী দুজন ই শুয়ে পড়ে । ফজরের আজান পড়লে সুজনের পিতা কবীর হোসেন নামাজ পড়ার জন্য দরজায় নক করে । সুজন ঘুম থেকে উঠে লাইট জ্বালিয়ে দেখে লিপি ঘরের ভুতুরের সাথে ওড়না দিয়ে ফাঁশ লাগিয়ে ঝুলে আছে । তারপর সুজনের শৌর চিৎকারে বাড়ির সবাই ঘটনা স্থলে আসে এবং পুলিশকে খবর দেয় । পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে । সূত্র আরো জানায় , স্বামী সুজন আর বেশি দিন বাঁচবেন না , তার লিভার কিডনি দুটোতেই ইনফেকশন হয়েছে । এ চিন্তাতেই না কি লিপি আত্মহত্যা করে । লিপির বাবার নাম নুর হোসেন । বেগমগঞ্জের ৮ নং ইউনিয়নের মহব্বতপুর গ্রামের সরা বাড়ি । আজ তার বাবা মা তার জন্য ইফতার সামগ্রী নিয়ে আসলেও লিপি তার মা বাবাকে দেখতে পায়নি । মাত্র দেড় বছর আগে চৌমুহনী পৌর সভার করিমপুর গ্রামের খালেক ডাক্তারের বাড়ির কবির হোসেন এর পুত্র সুজন এর সাথে লিপির বিয়ে হয় ।
বাংলাদেশ সময়: ১৭:০২:০৮ ● ২৭ বার পঠিত