বুধবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
Home Page » জাতীয় » জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদননতুন সরকারের প্রথম কর্মদিবসে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সকাল ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রধানমন্ত্রী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা।
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করবেন।
পরে বিকেল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:০৬:৩৫ ● ২৫৩ বার পঠিত