বুধবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৬
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে সব দপ্তরের দায়িত্ব সামলাবেন
Home Page » জাতীয় » মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে সব দপ্তরের দায়িত্ব সামলাবেন
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণের পরপরই তিনি নতুন মন্ত্রিসভা গঠন এবং দপ্তর বণ্টনের প্রক্রিয়া সম্পন্ন করেন।
মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী নিজের অধীনে একটি মন্ত্রণালয় ও দুটি বিভাগসহ মোট তিনটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব রেখেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের হাতে রেখেছেন—
মন্ত্রিপরিষদ বিভাগ
প্রতিরক্ষা মন্ত্রণালয়
সশস্ত্র বাহিনী বিভাগ
অন্যদিকে, বাকি মন্ত্রণালয় ও বিভাগগুলো নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে।
জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় হবে না: জামায়াত আমিরজুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় হবে না: জামায়াত আমির
প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশপ্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ
শপথ গ্রহণের পরপরই প্রধানমন্ত্রী ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়োগ দেন। পরে তাদের মধ্যে দপ্তর বণ্টন চূড়ান্ত করে এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
নতুন মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। রাজনৈতিক অঙ্গনে এ পরিবর্তনকে কেন্দ্র করে আলোচনা চলছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৪:২৯ ● ২১ বার পঠিত