বৃহস্পতিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৬
সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় সিক্ত মহান কমিউনিস্ট বিপ্লবী কমরেড আব্দুর রউফ (মুকুল)
Home Page » শিক্ষাঙ্গন » সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় সিক্ত মহান কমিউনিস্ট বিপ্লবী কমরেড আব্দুর রউফ (মুকুল)![]()
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি (এম-এল)-এর সাবেক সাধারণ সম্পাদক ও পলিট ব্যুরোর সদস্য কমিউনিস্ট বিপ্লবী নেতা প্রয়াত কমরেড আব্দুর রউফ (মুকুল)-এর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে আজ (৭ ফেব্রুয়ারী) সারা দেশ থেকে অজস্র মানুষের সমাগম ঘটে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে। সকাল ১০ টায় মরদেহ প্রেসক্লাব প্রাঙ্গণে রাখা হলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শ্রমিক-কৃষক-জনগণসহ প্রতিশীল ও বিপ্লবী ধারার বিভিন সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করতে আসেন। এ সময় প্রয়াত কমরেডের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট শোক নিরবতা পালন করা হয়। কমরেড আব্দুর রউফ মুকুলের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি ও শোকসভা আয়োজক কমিটি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি (এম-এল), জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাসদ, শহীদ বিপ্লবী দেশপ্রেমিক স্মৃতি সংসদ, ভাসানী পরিষদ, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, সিপিবি ঢাকা দক্ষিণ কমিটি, বিপ্লবী ছাত্র মৈত্রী, জাতীয় ছাত্রদল, সাপ্তাহিক সেবা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, গণতান্ত্রিক মহিলা সমিতি, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশন, ঢাকা পাদুকা শিল্প শ্রমিক সংঘ, ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘ, ঢাকা মহানগর সিএনজি চালক ঐক্য পরিষদ, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন বাল্কহেড শাখা। এছাড়া প্রয়াত আব্দুর রউফ (মুকুল) এর পরিবারের সদস্যগণসহ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিভিন্ন জেলা অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা জানান। দেশবরেণ্য বুদ্ধিজীবি, কবি, শিল্পী, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, চিকিৎসকসহ বিশিষ্ট ব্যক্তিগণ প্রয়াতের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে আসেন । শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সকলকে শপথ পাঠ করান আয়োজক কমিটির আহবায়ক ব্রি. জেনা. (অব) ডা এম জাহাঙ্গীর হোসেন। শপথ পাঠ শেষে প্রয়াত কমরেডের শেষকৃত্যানুষ্ঠানের জন্য খুলনায় নেয়া হয়।
উল্লেখ্য যে, বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের আপসহীন বিপ্লবী নেতা কমরেড আব্দুর রউফ (মুকুল) দীর্ঘ দিন বিভিন্ন জটিল রোগে ভুগে অবশেষে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৫ ফেব্রুয়ারি ’২৬ বৃহস্পতিবার সকাল ৯ টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে গণমাধ্যম সূত্রে অবগত হওয়া যায়। সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা-দালাল পুঁজিবিরোধী এ কমিউনিস্ট বিপ্লবী আজীবন শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠায় লড়াকু ভূমিকা পালন করেন বলে জানা যায়। এ প্রেক্ষিতে সাম্রাজ্যবাদ ও সামন্তবাদ বিরোধী বিভিন্ন প্রগতিশীল ব্যক্তিবর্গ ও সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ৬ ফেব্রুয়ারি ’২৬ শুক্রবার সন্ধ্যা ৬টায় গুলিস্তানে অবস্থিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ব্রিগেঃ জেনাঃ (অবঃ) ডাঃ এম. জাহাঙ্গীর হোসেন। সভায় প্রয়াত কমরেড আব্দুর রউফ (মুকুল)-এর প্রতি শ্রদ্ধা নিবেদন, শেষকৃত্য অনুষ্ঠান এবং শোকসভা পালনের লক্ষ্যে একটি জাতীয় কমিটি গঠন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, কমরেড আব্দুর রউফ-এর রেখে যাওয়া অসমাপ্ত বিপ্লবী দায়িত্ব পালনে আজ প্রয়োজন সাম্রাজ্যবাদবিরোধী গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রাম অগ্রসর করা।
বাংলাদেশ সময়: ২০:২৪:৫৮ ● ২৬ বার পঠিত