
আগামী ১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ। জরিমানা ছাড়া অনলাইনে ফরম পূরণ চলবে ৯ মার্চ পর্যন্ত। তবে বিলম্ব ফিসহ ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকবে।
ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি ও নির্ধারিত ফি’র তালিকা জানানো হয়েছে।
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিন বিভাগেই গত বছরের তুলনায় ফরম পূরণের ফি বেড়েছে ২১০ টাকা। এবার বিলম্ব ফি ছাড়া অনলাইনে টাকা জমা দেওয়া যাবে ১০ মার্চ পর্যন্ত। যারা নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে পারবেন না, তারা ১০০ টাকা বিলম্ব ফিসহ ১৮ মার্চ পর্যন্ত আবেদন ও ফি জমা দেওয়ার সুযোগ পাবেন। সোনালী সেবার মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে।
বিজ্ঞান শাখা: মোট ২ হাজার ৯৯৫ টাকা (বোর্ড ফি ২,১৪০ টাকা ও কেন্দ্র ফি ৮৫৫ টাকা)। গত বছর এই ফি ছিল ২,৭৮৫ টাকা।
মানবিক শাখা: মোট ২ হাজার ৪৩৫ টাকা (বোর্ড ফি ১,৯৪০ টাকা ও কেন্দ্র ফি ৪৯৫ টাকা)। গত বছর এই ফি ছিল ২,২২৫ টাকা।
ব্যবসায় শিক্ষা শাখা: মোট ২ হাজার ৪৩৫ টাকা (বোর্ড ফি ১,৯৪০ টাকা ও কেন্দ্র ফি ৪৯৫ টাকা)। গত বছর এই ফি ছিল ২,২২৫ টাকা।