
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নুরুল আমিনের ধানক্ষেত থেকে আব্দুল আহাদ (বয়স -১৭) পিতা: নুরুল আমিন, মাতা: ফাতেমা বেগম, তরুন প্রতিবন্ধি অটো রিক্সাচালকের লাশ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ।
সরেজমিনে গিয়ে জানা যায়, ছেলেটির বাড়ি চট্রগ্রাম কালুরঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডে। তার নানাবাড়ি কুতুবপুর ইউনিয়নের কামলার হাট। সে জিলানী নামের এক ব্যাক্তির গ্যারেজে থাকতো এবং অটো রিকশা চালাতো। গতকাল শনিবার রাত থেকে তার সন্ধান না পেয়ে তার মামা আজাদ তাকে খুঁজতে থাকে। পরে এক পর্যায়ে তাকে ধানের ক্ষেতে পেয়ে তারা স্থানীয় থানা পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে, স্থানীয় মাদকচক্র তাকে হত্যা করে তার অটো রিক্সাটি নিয়ে যায়।