বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬

নোয়াখালীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

Home Page » সারাদেশ » নোয়াখালীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬


নোয়াখালীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

গতকাল মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী যৌথ বাহিনী নোয়াখালীর সেবার হাট বাজারে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ৮ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ মোঃ আমির হোসেন ( ৪২ ) ও মোঃ হারুন ভুঁইয়া ( ৪০ ) কে গ্রেফতার করা হয় । এ সময় তাদের কাছে থাকা ২ টি স্মার্ট ফোন , নগদ ৬৭ হাজার ৯০০ টাকা এবং মাইক্রোবাসটিকেও জব্দ করা হয় । জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর উপ-পরিচালক সুব্রত সরকার শুভ স্থানীয় সংবাদ কর্মীদের কে জানান , গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৭ , সিপিসি ১ ফেনী ও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর নোয়াখালী এর সমন্বয়ে অভিযান চালিয়ে সোমবার রাত ১১ টার দিকে কক্সবাজার থেকে আসা ঢাকা মেট্রো- গ - ২৬- ৬০৫৬ নম্বরের একটি কালো মাইক্রোবাস জব্দ করে। পরে তল্লাশি চালিয়ে গাড়ীর ড্রাইভিং সীটের নীচে থাকা এবং হারুন ভূঁইয়ার দেহের সাথে বিশেষভাবে সংরক্ষিত থাকা এই ইয়াবা উদ্ধার করা হয় ।

বাংলাদেশ সময়: ১২:৩৩:১১ ● ১৮ বার পঠিত