সোমবার ● ২ মার্চ ২০২৬

অংশীদাররা নিজেদের রক্ষায় আমাদের কাছ থেকে সহায়তা চেয়েছে-স্টারমার

Home Page » জাতীয় » অংশীদাররা নিজেদের রক্ষায় আমাদের কাছ থেকে সহায়তা চেয়েছে-স্টারমার
সোমবার ● ২ মার্চ ২০২৬


ফাইল ছবি-ব্রিটিশ প্রধানমন্ত্রী বঙ্গনিউজ: স্টারমার বলেছেন, উপসাগরীয় অঞ্চলে আমাদের অংশীদাররা নিজেদের রক্ষায় আমাদের কাছ থেকে আরো সহায়তা চেয়েছে। সমন্বিত প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে আমাদের ব্রিটিশ যুদ্ধবিমান আকাশে রয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘ইরান যাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিরীহ বেসামরিক মানুষকে হত্যা করতে না পারে, ব্রিটিশ নাগরিকদের জীবন ঝুঁকিতে না ফেলে এবং এমন দেশগুলোকে লক্ষ্যবস্তু না করে যারা এই সংঘাতে জড়িত নয়, সে কারণেই আমরা এই অনুরোধ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে শনিবার সকাল থেকে ইরানে যৌথভাবে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। এ হামলায় অংশ না নেওয়ার কথা আগেই স্পষ্ট করেছে যুক্তরাজ্য। তবে, রোববার দুপুরে একটি রেকর্ড করা বিবৃতিতে স্টারমার বলেন, “ইরান উদ্ভূত আচরণ করছে এবং ব্রিটিশ নাগরিকদের জীবনকে ঝুঁকিতে ফেলছে। যার ফলে যুক্তরাষ্ট্রকে দুটি সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

নিজেদের অবস্থান পরিস্কার করে ওই বিবৃতিতে স্টারমার বলেন, “যুক্তরাজ্য আঞ্চলিক মিত্রদের অনুরোধে তাদের সম্মিলিত আত্মরক্ষার অংশ হিসেবে পদক্ষেপ নিচ্ছে।”

মধ্যপ্রাচ্যে থাকা দুই লাখ ব্রিটিশ নাগরিককে ইরান লক্ষ্যবস্তু করছে দাবি করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, “হুমকি বন্ধ করার একমাত্র উপায় হলো ক্ষেপণাস্ত্রগুলোকে তাদের সংরক্ষণাগারেই অথবা যেসব উৎক্ষেপণযন্ত্র থেকে সেগুলো ছোঁড়া হয়, সেগুলো ধ্বংস করা। ওই নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশে যুক্তরাষ্ট্র ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহার করার অনুমতি চেয়েছে।”

“আমরা অনুরোধটি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি— যাতে ইরানের অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ছোঁড়া বন্ধ করা যায়। নিরপরাধ নাগরিকদের মৃত্যু ঠেকানো যায়। ব্রিটিশ জীবনগুলো ঝুঁকিতে না পড়ে এবং এমন দেশগুলোকে আঘাত না লাগে যেগুলো এতে জড়িত ছিল না,” যোগ করেন তিনি।

স্টারমার দাবি করেন, “সমন্বিত প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে ব্রিটিশ যুদ্ধবিমান আকাশে ছিল এবং সেগুলো ইতোমধ্যে সফলভাবে ইরানি হামলা প্রতিহত করেছে।”

এদিকে, এক যৌথ বিবৃতিতে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য বলছে, “আমরা আমাদের স্বার্থ এবং অঞ্চলে আমাদের মিত্রদের স্বার্থ রক্ষা করতে পদক্ষেপ নেবো। প্রতিরক্ষামূলক পদক্ষেপের মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার সক্ষমতাকে তার উৎসে ধ্বংস করার উদ্দেশে পদক্ষেপ নেওয়া হবে।”

বাংলাদেশ সময়: ১৯:৩৮:০২ ● ১৪ বার পঠিত