বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬
কাজী আব্দুস সালাম-এর কবিতা ‘স্বপ্ন আমার’
Home Page » সাহিত্য » কাজী আব্দুস সালাম-এর কবিতা ‘স্বপ্ন আমার’ ![]()
স্বপ্ন আমার স্বাধীনতা
সবুজ শ্যামল বাংলাদেশ
স্বপ্ন আমার বাংলা ভাষা
বাংলা আমার সকল আশা।
স্বপ্ন আমার স্বাধীন রাখবো
আমার জন্মভূমি
স্বপ্ন আমার ভালোবাসা
আমার পূন্য ভূমি।
স্বপ্ন আমার সবার সেরা
সোনার বাংলাদেশ
স্বপ্ন রঙ্গিন রাষ্ট্র আমার
স্বপ্ন নহে শেষ।
স্বপ্ন আমার স্বদেশ প্রেম
ঈমানের অঙ্গ
জীবন গেলেও তাহা
না করিব ভঙ্গ।
![]()
বাংলাদেশ সময়: ১২:১৪:৩৫ ● ৩৩ বার পঠিত