রবিবার ● ১২ এপ্রিল ২০২৬
নোয়াখালীর বিশিষ্ট আইনজীবি ,পত্রিকা সম্পাদক ফারুকের ইন্তেকাল ।
Home Page » সারাদেশ » নোয়াখালীর বিশিষ্ট আইনজীবি ,পত্রিকা সম্পাদক ফারুকের ইন্তেকাল ।
১২ এপ্রিল রোববার দুপুর ২ টা ৩০ মিনিটে ঢাকা স্কয়ার হাসপাতালে দৈনিক জনতার অধিকার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক , নোয়াখালী জর্জ কোটের এ পি পি , জেলা মানবাধিকার কাউন্সিলের সভাপতি এডঃ মোহাম্মদ ফারুক শারিরীক অসুস্থতার কারনে মৃত্যু বরন করেন । পারিবারিক সূত্রে জানা যায় , তাঁর দুটো কিডনিই নষ্ট হয়ে যায় । গত এক সপ্তাহ পূর্বে তাঁকে প্রথমে মাইজদী প্রাইম হাসপাতালে , পরে ঢাকা বারডেম ও পরে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে রাখা হয় । আগামীকাল সকাল ১০ টায় নোয়াখালী জেলা বার কাউন্সিলের সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে । বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে । সেই সাথে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে ।
বাংলাদেশ সময়: ২০:৫৮:৫৮ ● ১২ বার পঠিত