সোমবার ● ২০ এপ্রিল ২০২৬
ওমান সাগরে ইরানি জাহাজ আটক
Home Page » প্রথমপাতা » ওমান সাগরে ইরানি জাহাজ আটকওমান সাগরে মার্কিন নৌবাহিনী কর্তৃক একটি ইরানি বাণিজ্যিক জাহাজ আটকের ঘটনা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান। একই সঙ্গে এই ঘটনাকে ‘সশস্ত্র জলদস্যুতা’ আখ্যা দিয়ে ‘শিগগিরই’ পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। আল-জাজিরার বরাতে এই খবর নিশ্চিত হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত ‘হজরত খাতাম আল-আম্বিয়া’ সামরিক সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনী ওমান সাগরের জলসীমায় ইরানের একটি বাণিজ্যিক জাহাজে গুলি চালায় এবং বেশ কয়েকজন মেরিন সেনাকে জাহাজের ডেকে নামিয়ে নেভিগেশন ব্যবস্থা সম্পূর্ণ বিকল করে দেয়।
বিবৃতিতে এই ঘটনাকে সরাসরি ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ ও ‘সমুদ্র জলদস্যুতা’ বলে অভিহিত করা হয়।
ইরানের সামরিক বিবৃতিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী খুব শিগগিরই মার্কিন সামরিক বাহিনীর এই সশস্ত্র জলদস্যুতার জবাব দেবে এবং এর চরম প্রতিশোধ নেবে।”
সূত্র: আল–জাজিরা
বাংলাদেশ সময়: ১০:১৯:৫৫ ● ১২ বার পঠিত