সোমবার ● ২০ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে পালিত হচ্ছে ৭৭ তম তিরোৎসব ।

Home Page » বিবিধ » নোয়াখালীতে পালিত হচ্ছে ৭৭ তম তিরোৎসব ।
সোমবার ● ২০ এপ্রিল ২০২৬


নোয়াখালীতে  পালিত হচ্ছে ৭৭ তম তিরোৎসব

অত্যন্ত সুশৃঙ্খলভাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের সমাধী উপলক্ষ্যে আয়োজীত ৭৭ তম তিরোৎসব । নোয়াখালীর চৌমুহনী দক্ষিন বাজারে অবস্থিত শ্রী শ্রী রাম চন্দ্র দেবের সযাধীস্থলে গত ১৫ এপ্রিল থেকে এ উৎসব শুরু হয় । ইতিযধ্যে চৌমুহনী পৌরপ্রশাশক কায়েসুর রহমান নোয়াখালী ৩ বেগমগঞ্জ থানা আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু এবং আম্মার গ্রুপের চেয়ারম্যান শওকত আজি বিজ রাসেল সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও উপহার সামগ্রী বিতরন করা হয় ।

সহকারী পুলিশ সুপার ( বেগমগঞ্জ সার্কেল ) এমরান খান , বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সামসুজ্জামান এর নেতৃত্বে ও নির্দেশনায় পুলিশ বাহিনী সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষন করছেন । পাশাপাশি তিরোৎসব উদযাপন কমিটির পক্ষ থেকেও প্রায় একশত স্বেচ্ছাসেবক কর্মী নিযুক্ত করা হয়েছে ।
নোয়াখালী , লক্ষীপুর , ফেনী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে হিন্দু ধর্মের অনুসারীরা এই উৎসবে যোগ দেন । প্রার্থনা ও প্রশাসন ভোগের জন্য প্রতিদিন হাজার নারী পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায় । তিরোৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করছেন , কমিটির সভাপতি শ্রীমতী কালীপদ ভট্টাচার্য , সাধারন সম্পাদক শ্রী গৌতম সা,আ , সদস্য শ্রী তপন রায় চৌধুরী প্রমূখ ।

বাংলাদেশ সময়: ১৯:৪২:৩৭ ● ১৭ বার পঠিত