মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬

বেগমগঞ্জ দলিল লিখক সমিতির আহ্বায়ক কমিটি গঠিত

Home Page » সারাদেশ » বেগমগঞ্জ দলিল লিখক সমিতির আহ্বায়ক কমিটি গঠিত
মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬


বেগমগঞ্জ  দলিল লিখক সমিতির  আহ্বায়ক কমিটি গঠিত :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা সাব- রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক ও সঞ্চয় ভেন্ডার সমিতির ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে । ২৪ জুলাই গনভ্যুত্থানের পর অত্র কমিটির কার্য ক্রমকে তরান্বিত করার জন্য সিনিয়র দলিল লিখক আজিজুর রহমান মিঠুকে আহ্বায়ক ও মহি উদ্দীনকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয় । এর আগে সমিতির দায়িত্ব পালন করেছিলেন সামছুদ্দীন সোহেল । কিন্তু তার অকষ্মাত মৃত্যুতে সমিতিতে শূন্যতা বিরাজ করছিলো ।
গতকাল ২০ এপ্রিল সামছুদ্দীন সোহেল এর জন্য অত্র সমিতির উদ্যোগে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয় । এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , সাব রেজিষ্ট্রার আবুল কালাম আজাদ । অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন , সিনিয়র দলিল লিখা আলতাফ হোসেন , আবুল কালাম আজাদ , মঈন উদ্দীন মুকুল , কেষাধ্যক্ষ্য মোঃ বাহার উদ্দীন , ভেন্ডার ফয়েজ আহম্মেদ প্রমূখ ।

বাংলাদেশ সময়: ২০:১১:৫১ ● ১৪ বার পঠিত