রবিবার ● ৩ মে ২০২৬

চার বিভাগে অতিভারি বৃষ্টির সতর্কতা

Home Page » সংবাদ শিরোনাম » চার বিভাগে অতিভারি বৃষ্টির সতর্কতা
রবিবার ● ৩ মে ২০২৬


চার বিভাগে অতিভারি বৃষ্টির সতর্কতা

আগামীকাল সোমবার দেশের চার বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অফিসের ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় সোমবার দুপুর ১টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতিভারি বর্ষণ হতে পারে। এর ফলে এসব এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে।
সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের, বিশেষ করে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:১৮:৩০ ● ১২ বার পঠিত