সোমবার ● ৪ মে ২০২৬
আজ অধ্যাপক ডক্টর খোরশেদ আলমের জন্মদিন
Home Page » Wishing » আজ অধ্যাপক ডক্টর খোরশেদ আলমের জন্মদিন ![]()
একজন আদর্শ শিক্ষক কেবল পাঠ্যবই পড়ান না, তিনি শিক্ষার্থীদের চিন্তার জগৎকে প্রসারিত করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর খোরশেদ আলম তেমনি একজন আলোকিত মানুষ।
ডক্টর খোরশেদ আলম একজন মেধাবী ছাত্র হিসেবে তার শিক্ষাজীবন শেষ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। পরবর্তীতে গবেষণার মাধ্যমে তিনি তাঁর পাণ্ডিত্যের পরিচয় দেন এবং শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়ে নিজ বিভাগেই যোগদান করেন।
দীর্ঘদিন ধরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করছেন। তাঁর পাঠদান পদ্ধতি অত্যন্ত প্রাণবন্ত এবং বিশ্লেষণধর্মী। বাংলা সাহিত্য, বিশেষ করে আধুনিক সাহিত্য এবং সমালোচনা তত্ত্বে তাঁর বিশেষ বুৎপত্তি রয়েছে। শিক্ষার্থীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধার পাত্র।
শিক্ষকতার পাশাপাশি তিনি একজন নিবেদিতপ্রাণ গবেষক। বাংলা সাহিত্যের বিভিন্ন বাঁকবদল এবং সামাজিক প্রেক্ষাপট নিয়ে তার অসংখ্য গবেষণাপত্র ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সাহিত্যকে কেবল আনন্দ লাভের মাধ্যম নয়, বরং সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে দেখা এবং শেখানোই তার গবেষণার অন্যতম লক্ষ্য।
ব্যক্তি জীবনে ডক্টর খোরশেদ আলম অত্যন্ত বিনয়ী, সদালাপী এবং প্রগতিশীল চিন্তার অধিকারী। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে তাঁর পদচারণা সবসময়ই লক্ষণীয়। নবীন গবেষক ও শিক্ষার্থীদের জন্য তিনি এক নির্ভরতার নাম।
৪ মে এই গুণী শিক্ষাবিদ ও গবেষকের জন্মদিন। বঙ্গনিউজ BDC চ্যানেল পরিবারের পক্ষ থেকে এই গুণী ও মহঁৎ ব্যক্তিকে জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা ।
বাংলাদেশ সময়: ১৯:১৫:৩৯ ● ৮৪ বার পঠিত