বুধবার ● ৬ মে ২০২৬

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট

Home Page » জাতীয় » লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট
বুধবার ● ৬ মে ২০২৬


জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

স্বপ্ন পূরণ হয়নি জীবনে, তবে মৃত্যুর পরেও ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাঁদের মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ৮ মে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৮ হাজার শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে লিমন ও বৃষ্টিকে আনুষ্ঠানিকভাবে এই ডিগ্রি প্রদান করা হবে। গ্র্যাজুয়েশনের প্রতিটি পর্বের শুরুতে তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। ৩৫৩ জনকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার অনুষ্ঠানে বৃষ্টি ও লিমনের সম্মানে রেগালিয়াসহ দুটি খালি চেয়ার মাঠের মেঝেতে রাখা হবে — যা হবে এই দুই তরুণ মেধাবীর প্রতি সহপাঠী ও শিক্ষকদের নীরব শ্রদ্ধার্ঘ্য।
গতকাল (৫ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে এসব তথ্য জানিয়েছে এবং কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থেকে দুই পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করার অনুরোধ জানিয়েছে।

আজ (৬ মে) দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল ৭ মে তাঁর মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হবে। দুবাই হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে।

বাংলাদেশ সময়: ১১:১২:০৯ ● ১২ বার পঠিত