শনিবার ● ৯ মে ২০২৬

নোয়াখালীতে এপেক্স ক্লাবের ১০ তম সম্মেলন

Home Page » সারাদেশ » নোয়াখালীতে এপেক্স ক্লাবের ১০ তম সম্মেলন
শনিবার ● ৯ মে ২০২৬


নোয়াখালীতে এপেক্স ক্লাবের ১০ তম সম্মেলনে বৃত্তি প্রদান

নোয়াখালীতে এপেক্স ক্লাবের ১০ তম সম্মেলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয় । ৮ এপ্রিল দিন ব্যাপী নোয়াখালী মেডিকেল কলেজের হল রুমে অত্র ক্লাবের নবাগতদের সংবর্ধনা দেয়া হয় । পাশাপাশি বেগমগঞ্জ উপজেলার সরকারী ও বেসরকারী প্রাথমিক বীদ্যালয়ের ৩য় , ৪ রক্ত, ও ৫ ম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে সদ্য অনুষ্ঠীত জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক।তকার্যদের মাঝে সনদ ও নগদ অর্থ বিতরন করা হয় । বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর অভিবাবাক, ও বিদ্যালয় প্রধান শিক্ষকদেরকেও পুরুষ্কৃত করা হয়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন , এপেক্স ক্লাব অব বীর শ্রেষ্ঠ রুহুল আমীন সংগঠনটির নব নির্বাচীত জাতীয় সভাপতি (২০২৬ ইং ) মোঃ বেলাল হোসেন । বক্তব্য রাখেন , চৌমুহনী সরকারি এস এ কলেজের প্রিন্সীপল ডক্টর আবু সিনা সৈয়দ তারেক , এপেক্সিয়ান ইয়াছিন সুমন , এডভোকেট মাসুম আহম্মেদ , মোঃ কামরুল হক , এডভোকেট সালাউদ্দীন মাহমুদ , ডাঃ মজিবুর রহমান , সাবেক সভাপতি শফি উদ্দীন ও অত্র সংগঠনের চেয়ারম্যান ডাঃ মোঃ শরিফুল ইসলাম এবং সাধারন সম্পাদক এপেক্সিয়ান মোঃ মহসিন ও বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষক শরীয়ত উল্লাহ ।
২০১২ সালে বিশিষ্ট ব্যবসায়ী নিজাম উদ্দীন পিন্টু ও বিশিষ্ট সাংবাদিক সাইফুল্লাহ কামরুলের উদ্যোগে নোয়াখালীর কৃতি সন্তান বীর শ্রেষ্ঠ রুহুল আমীন এর নামে মোঃ মিজানুর রহমানকে সভাফতি ও মোঃ মহসিনকে সাধারন সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট এপেক্স ক্লাব গড়ে তোলা হয় । সেই থেকে এই সংগঠনের মাধ্যমে সামাজিক ও জনকল্যাণমূলক কর্ম কান্ড পরিচালিত হয়ে আসছে ।

বাংলাদেশ সময়: ১০:৪৩:১২ ● ৩০ বার পঠিত