শনিবার ● ৯ মে ২০২৬
ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি
Home Page » জাতীয় » ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটিপবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার টানা সাত দিনের সরকারি ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সব সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। বুধবার (৭ মে) রাতে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়।
দীর্ঘ ছুটির সমন্বয় করতে ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) সরকারি দপ্তর স্বাভাবিকভাবে খোলা থাকবে। এরপর ২৫ মে থেকে শুরু হবে ঈদের টানা সাত দিনের ছুটি, যা শেষ হবে ৩১ মে।
বাংলাদেশ সময়: ১১:০৮:৫০ ● ৩৮ বার পঠিত