সোমবার ● ১৮ মে ২০২৬
‘ধ্রুপদী সাহিত্য ‘ পুরস্কার পেলেন কেতন শেখ
Home Page » সাহিত্য » ‘ধ্রুপদী সাহিত্য ‘ পুরস্কার পেলেন কেতন শেখ![]()
বঙ্গনিউজঃ ১৭ মে ২০২৬ ইং খ্রিস্টাব্দ, রোববার বিকাল ৫ টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক ও সম্পাদক কেতন শেখ-এর হাতে সম্মানসূচক ‘ধ্রুপদী সাহিত্য ‘ পুরস্কার তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ নারী লেখক সমিতি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি’র হাত থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহন করেন।
বাংলাদেশ নারী লেখক সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কথাসাহিত্যিক শেলি সেন গুপ্তা, কথাসাহিত্যিক ঝর্ণা রহমান, কথাসাহিত্যিক রিজিয়া রহমান, কথাসাহিত্যিক দিলারা মেজবা, এবং অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি।
এ বছর নূরজাহান বেগম পদক প্রাপ্ত হয়েছেন কবি দিলারা হাফিজ। নারী সোসাইটির সভাপতি শেলী সেন গুপ্তা এই মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার “ধ্রুপদী সাহিত্য পুরষ্কার ২০২৬” কথাসাহিত্যিক কেতন শেখ এর হাতে তুলে দিয়েছেন। কেতন শেখ তাঁর বহুল আলোচিত গল্পগ্রন্থ ‘নির্বাচিত প্রেমের গল্প’-এর জন্য চলতি বছর এই পুরস্কারে ভূষিত হয়েছেন।
কেতন শেখ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ইউনিভার্সিটি অফ বার্মিংহামের দুবাই ক্যাম্পাসে অর্থনীতির সহযোগী অধ্যাপকের পদে নিযুক্ত। অত্যন্ত সুনামের সাথে কর্মরত আছেন। প্রবাসে থেকেও তিনি বাংলা ভাষা ও সাহিত্যের প্রসারে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি সংবেদনশীল, সমেত ও সুগম শিল্প-সাহিত্যের পত্রিকা ‘কথার কাগজ’ এবং সাহিত্যভিত্তিক সর্বপ্রথম ও দ্বিভাষিক অনলাইন পাঠাগার ‘শব্দমুকুর’-এর প্রধান সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং গবেষণাসহ সাহিত্যের নানা শাখায় তাঁর বিচরণ সমানভাবে উল্লেখযোগ্য। সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চায় তাঁর অনন্য অবদান দেশে ও প্রবাসে সমানভাবে সমাদৃত।
বাংলাদেশ সময়: ১৩:২০:৪৮ ● ৭৪ বার পঠিত