শনিবার ● ২৩ মে ২০২৬
৭ জুন বিসিবি নির্বাচন
Home Page » ক্রিকেট » ৭ জুন বিসিবি নির্বাচনআগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। গত শুক্রবার (২২ মে) মনোনয়নপত্র জমার শেষ দিনে তিনটি ক্যাটাগরি মিলিয়ে মোট ৩৯টির মধ্যে ৩৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। বাকি ৬টি আর দাখিল হয়নি।
ক্যাটাগরি-১ বা জেলা ও বিভাগ ক্যাটাগরিতে ১৯টি মনোনয়নপত্র কেনা হলেও জমা পড়েছে ১৪টি। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে তিনটি করে এবং বরিশাল থেকে দুটি মনোনয়নপত্র দাখিল হয়েছে। রাজশাহী, রংপুর ও সিলেট থেকে একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, রাজশাহী, রংপুর ও সিলেটে আসন সংখ্যাও একটি করে। তাই মনোনয়নপত্র যাচাইয়ে উতরে গেলে রাজশাহীর মীর শাহরুল আলম সীমান্ত, রংপুরের মির্জা ফয়সাল আমিন এবং সিলেটের কাইয়ুম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হবেন।
ক্লাব ক্যাটাগরিতে (ক্যাটাগরি-২) যতজন মনোনয়নপত্র কিনেছিলেন, সবাই জমাও দিয়েছেন — মোট ১৮ জন। বিসিবি সভাপতি তামিম ইকবালও এই ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নিচ্ছেন।
ক্যাটাগরি-৩ বা সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা ক্যাটাগরিতে একটি আসনের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র একজন — চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোনীত কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
বাংলাদেশ সময়: ১০:৫৬:১৫ ● ২৪ বার পঠিত