শনিবার ● ২৩ মে ২০২৬

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা

Home Page » জাতীয় » আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা
শনিবার ● ২৩ মে ২০২৬


প্রতীকী ছবি-দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা  বঙ্গনিউজ: আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও সার্বিকভাবে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এসব বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি প্রায় একই রকম থাকতে পারে। এ তিন দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি নির্দিষ্ট কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এসব দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার বৃষ্টিপাতের আওতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এদিন রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বাংলাদেশ সময়: ১৮:২২:২৫ ● ১৭ বার পঠিত