শুক্রবার ● ২৯ মে ২০২৬

৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়ার পূর্বাভাস

Home Page » জাতীয় » ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়ার পূর্বাভাস
শুক্রবার ● ২৯ মে ২০২৬


প্রতীকী ছবি-দমকা বা ঝড়ো হাওয়ার পূর্বাভাস  বঙ্গনিউজ: দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার দুপুর ২টা থেকে শুরু হয়ে এই সতর্কতা দিবাগত রাত ১টা পর্যন্ত বলবৎ থাকবে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, যে ১৩টি অঞ্চলে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে সেগুলো হলো— রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর এবং টাঙ্গাইল। এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:০২:২৯ ● ৯ বার পঠিত