শনিবার ● ৩০ মে ২০২৬

জামালপুরে এসএসসি ‘৯৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Home Page » শিক্ষাঙ্গন » জামালপুরে এসএসসি ‘৯৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
শনিবার ● ৩০ মে ২০২৬


শাহ মাসুদ ( সভাপতি)

অধ্যক্ষ মোঃ রাসেদুল হাসান লিটন ( সাধারণ সম্পাদক)

২৯ মে ২০২৬, সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল জামালপুর এসএসসি ৯৪ ব্যাচের বহুল প্রতীক্ষিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে ব্যাচের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে জনাব শাহ্ মাসুদ (জামালপুর উচ্চ বিদ্যালয়) সভাপতি এবং অধ্যক্ষ মোঃ রাসেদুল হাসান লিটন (জামালপুর জিলা স্কুল) সাধারণ সম্পাদক, জনাব শাহিন সরকার (সিংহজানী স্কুল) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়। আনন্দ, স্মৃতিচারণ ও বন্ধুত্বের উষ্ণতায় ভরপুর এ মিলনমেলা অংশগ্রহণকারীদের মাঝে সৃষ্টি করে এক আবেগঘন পরিবেশ।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৩৫ ● ৭৬ বার পঠিত