মঙ্গলবার ● ২ জুন ২০২৬

চাঁদা না দেয়ায় বেগমগঞ্জ ১ জনকে কুপিয়ে হত্যা

Home Page » সারাদেশ » চাঁদা না দেয়ায় বেগমগঞ্জ ১ জনকে কুপিয়ে হত্যা
মঙ্গলবার ● ২ জুন ২০২৬


নিহত রাকিব

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীপপুর ইউনিয়নের মুন্সির হাট বাজারে গতকাল রাত ৮ টায় একি এলাকার স্বর্নকার বাড়ীর কতিপয় দুস্ক্রিতিকারী ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে রাকিবকে হত্যা করে ফেলে যায় । ভাইকে বাঁচাতে এসে এসময় রাকিবের ভাই রিমনো মারাত্মক রক্তাক্ত জখম হয় । ঘটনার পর উত্তেজিত জনতা স্বর্নকার বাড়ীর পাঁচটি ঘর পুড়িয়ে দিয়েছে এবং কয়েকটি ঘর কুপিয়ে ভেঙ্গে ফেলে ।তবে রিমনের পরিবারের পক্ষ থেকে এটিকে দুস্কৃতিকারীদের সাজানো নাটক বলে জানায় । এদিকে ঘটনার পর পুলিশ , ডিবি , রেব ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকার আতংকিত অনেক জনগন ঘর , বাড়ি ছেড়ে পালিয়েছে । পারিবারিক সূত্র জানা যায় , খানপুর গ্রামের প্রবাসী হানিফ সিদ্দীক নতুন ভবন নির্মানের কাজ ধরেছে ।এতে স্বর্নকার বাড়ীর কিছু সন্ত্রাসী দীর্ঘদিন যাবৎ থেকেয় ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে । কিন্তু পরিবারে পুরুষ অভিভাবক না থাকায় তারা আইনের আশ্রয় নিতে পারেনি । বর্তমানে রাকিবকে রক্ষা করতে আসা আরো ২ জন ঢাকার অজ্ঞাত হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্ঝা লড়ছে । এলাকার পরিবেশ থমথমে । যে কোন মুহুর্তে আরো অনাকাংখিত ঘটনা ঘটতে পারে । রাকিবের বাবা আজ বা আগামীকাল বিদেশ থেকে আসলে মামলা করা হবে । ঘটনার পর বেগমগঞ্জ সার্কেল আ না ম এমরান খান ও বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুজ্জামান চৌধুরী এক ব্রিফিংয়ে বলেন , দুস্কৃতিকারীদের কে দ্রুতো আইনের আওতায় বিচারের সম্মুখীন করা হবে ।

বাংলাদেশ সময়: ২০:৪৩:৩৯ ● ২৩ বার পঠিত