সোমবার ● ৮ জুন ২০২৬
নোয়াখালীতে যুবদলের আনন্দ মিছিল
Home Page » সংবাদ শিরোনাম » নোয়াখালীতে যুবদলের আনন্দ মিছিলনোয়াখালী জেলা যুব দলের সভাপতি মঞ্জুরুল আজীম সুমনকে ( জি এস ) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি পদে নির্বাচীত করায় আজ ৭ জুন বেগমগঞ্জের বিশাল আনন্দ মিছিল বের করা হয়েছে । নোয়াখালী জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক নুরুল আমীন স্বপন এর নেতৃত্বে মিছিলটি চৌমুহনী পাবলিক হল থেকে বের হয়ে চৌমুহনী শহর প্রদক্ষিন করে ।
মিছিল শেষে উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন , নোয়াখালী জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক নুরুল আমীন স্বপন , বেগমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক সায়েম হোসেন সুমন , চৌমুহনী পৌর যুবদলের সদস্য সচিব মোঃ নিজাম উদ্দীন ও বেগমগঞ্জ থানা যুবদলের সদস্য সাজ্জাদ হোসেন রিফাত সহ জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন । মন্জুরুল আজীম সুমনকে সহ সভাপতি নির্বাচীত করায় নোয়াখালী জেলা যুবদল ও আপামর জনগনের পক্ষ থেকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান , কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মন্নান মুন্না , সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান ।
উল্লেখ্য , ৯০ দশকের তুখোড় ছাত্র নেতা মন্জুরুল আজীম সুমন দলের প্রতি একনিষ্ঠতা , মেধা , শ্রম ও আনুগত্যের কারনে ইতি পূর্বে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও চট্রগ্রাম বিভাগীয় যুবদলের সহ সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করেন ।
বাংলাদেশ সময়: ১৩:০৪:০৪ ● ২৩ বার পঠিত