শুক্রবার ● ১২ জুন ২০২৬
নোয়াখালীতে আইন শৃঙ্খলার চরম অবনতি
Home Page » সারাদেশ » নোয়াখালীতে আইন শৃঙ্খলার চরম অবনতি![]()
নোয়াখালীতে প্রতিদিন আইন শৃঙ্খলার অবনতি ঘটছে ।মাদক , সন্ত্রাস , ইয়াবা , চাঁদাবাজ , ধর্ষকদের দৌরাত্নে অভিভাবক মহল উদ্বিগ্ন ।
বিভিন্ন অযুহাতে প্রায় প্রতিদিন পরিকল্পিতভাবে কেউ না কেউ খুন হচ্ছে এদের হাতে । প্রশাসন থেকে আরম্ভ করে সর্বত্র আতংক ছড়িয়ে পড়েছে । নিরাপত্তার বলয় নেই কোথাও । বেগমগঞ্জ উপজেলার শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের ১০ ম শ্রষুর ছাত্রী বখাটেদের উৎপাতে রানীর আত্মহত্যা , ১০ জুন সেনবাগ উপজেলার দেব সিংহপুর গ্রামে ইয়াবা সম্রাট হারুনের ধারালো অস্ত্রের আঘাতে খালার বাড়ীতে যাওয়া এস এস সি পরীক্ষার্থী আরাফাত হোসেন ফাহিম নিহত হয় । সে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের আইডিয়াল স্কুলের ছাত্র ও সিরাজ মিয়ার ছেলে ছিলো ।
এর আগে গত ৮ জুন হাজীপুরে চায়ের দোকান থেকে ওমর ফারুককে হাজীপুরের খালাসী বাড়ীর সৈকত ও তার বাহিনী ডেকে নিয়ে সি এন জির ভীতরে রেখে ফারূককে ৩ রাউন্ড গুলি করে । বর্তমানে ফারুক ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । গত ৭ জুন ছিনতাইকারীর হাতে প্রবাস থেকে আসা মামাকে দেখতে এসে সাদ্দাম হোসেন নামে এক ছাত্র নিহত হয় । তার বাড়ী চট্টগ্রামে । এ ছাড়াও নোয়াখালীর সদরে সন্ত্রাসী হামলায় নোয়াখালী কলেজের ছাত্র রাসেল , ও দাদরাফপুর ইউপি চেয়ারম্যান সেলিম মারাত্মক আহত জখম প্রাপ্ত হয় । এভাবে প্রতিদিন অনেকেই আহত হচ্ছে বাদক , ইয়াবা সন্ত্রাসীদের হাতে । সার্বিক ঘটনায় প্রথমে সদর থানার ওসিকে বদলী করা হয় । সর্বশেষ গত ১১ জুন নোয়াখালী পুলিশ সুপার টি এম মোশারফ হোসেনকে বদলী করা হয় এবং তাঁর পদস্থলে এন এম নাসির উদ্দীনকে এস পি হিসেবে নিয়োগ দেয়া হয় । জুলাইয়ের গন অভ্যুত্থানে পুলিশ প্রশাসনের উপর হামলার কারনে মাদক , সন্ত্রাস , ইয়াবা দমনে পুলিশ অনেকটাই ইন এক্টিভ বলে মনে করছে সুশীল সমাজ । আবার অনেকেই মনে করছেন , এই ইয়াবা ব্যবসার সাথে অর্থলোভী রাজনৈতিক নেতারা জড়িত রয়েছে এবং তারাই ব্যবসার স্বার্থে সমাজ ও রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলার জন্য পরিকল্পিতভাবে একের পর এক হত্যাকান্ড ঘটাচ্ছে । তাই এ বিষয়ে সমাজের প্রতিটি ওলি গলিতে ইয়াবা, সন্ত্রাস রোধে প্রশাসনকে কঠোর হতে হবে বলে অভিজ্ঞ মহল মনে করছে ।
নোয়াখালী থেকে মোতাহার হোসেন ।
বাংলাদেশ সময়: ১৬:২৬:৪৭ ● ২২ বার পঠিত