বুধবার ● ১৭ জুন ২০২৬

বেগমগঞ্জে মাদক ,সন্ত্রাস ,কিশোর গ্যাং এর বিরুদ্ধে মানব বন্ধন

Home Page » সারাদেশ » বেগমগঞ্জে মাদক ,সন্ত্রাস ,কিশোর গ্যাং এর বিরুদ্ধে মানব বন্ধন
বুধবার ● ১৭ জুন ২০২৬


বেগমগঞ্জে  মাদক ,সন্ত্রাস ,কিশোর গ্যাং এর বিরুদ্ধে  মানব  বন্ধন

নোয়াখালীতে মাদক , সন্ত্রাস, খুন , হত্যা , ও কিশোর গ্যাং এর দৌরাত্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
১৬ জুন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জেলার চৌমুহনী চৌরাস্তায় এই মানব বন্ধন অনুষ্ঠিত হয় ।
মানব বন্ধনে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাস বলেন , মাদক ব্যবসায়ী , সন্ত্রাস যে দলেরই হোক তাদেরকে গ্রেফতারের জন্য প্রশাসনকে অনুরোধ করছি । অন‌্যথায় জনগন নিজ হাতে এদের দমন করবে । আমরা জনগনের সামনে থাকবো । আমাদের প্রধান মন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে মাদক , সন্ত্রাস , দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করেছেন । আর আমাদের জননেতা বরকয উল্যাহ বুলু ভাই বেগমগঞ্জকে একটি মাদক , সন্ত্রাস , দুর্নীতি মুক্ত করার নির্দেশ দিয়েছেন । তারি ধারাবাহিকতায় আজকের এই মানব বন্ধন । ভবিষ্যতে আমরা আরো বড় পদক্ষেপ নিবো ।

বাংলাদেশ সময়: ১০:০৯:০৩ ● ২১ বার পঠিত