বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২৬
নোপ্রবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভিসির মতবিনিময় সভা
Home Page » সারাদেশ » নোপ্রবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভিসির মতবিনিময় সভাআগামী ২২ জুন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলার সকল কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন অত্র প্রতিষ্ঠানের নবাগত ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী । এসময় উপস্থিত ছিলেন , প্রোভিসি ড. শফিকুল ইসলাম । অনুষ্ঠান পরিচালনা করেন ড. গাজী মোঃ মহসীন ।
সংবাদ কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ভিসি ড. গোলাম রব্বানী বলেন , আগামী ২২ জুন এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হবে। আপনারা সকলে আমন্ত্রিত । এই বিশ্ব বিদ্যালয় একটি প্রান্তিক শিক্ষা প্রতিষ্ঠান । এই প্রতিষ্ঠান যাতে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হতে পারে তার জন্য আমি ইতিমধ্যে কয়েকটি প্রকল্প হাতে নিয়েছি । তার মধ্য একটি ডিজিটাল অডিটোরিয়াম , স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করবো বর্তমান প্রধান মন্ত্রীর সহযোগীতা পেলে । প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয় করার পাশাপাশি সকল অনিয়ম দূর করে এই শিক্ষাপ্রতিষ্ঠান যেন পর্যটক বান্ধব হয় সেই চেষ্টাও অব্যবহৃত আছে ।
সভায় সংবাদ কর্মীরা বলেন , অতীতের অস্ত্র প্রদর্শনকারী ও ঘুষ দিয়ে নিয়োগ প্রাপ্ত শিক্ষক ও প্রাইভেট প্র্যাকটিসরত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ।
যারা এই প্রতিষ্ঠানের জন্য ক্ষতিগ্রস্থ হয়েছে এবং যারা অবদান রেখেছে তাদের বিষয়টিও দয়া করে ভেবে দেখবেন ।
বাংলাদেশ সময়: ২০:০৯:৪১ ● ২১ বার পঠিত