মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬

নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেফতার ২

Home Page » সারাদেশ » নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেফতার ২
মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬


নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেফতার ২

প্রায় ৪০০ পিস ইয়াবা সহ মোঃ ইলিয়াছ হোসেন রীয়াজ ( ২৭) ও মোঃ রাকিব নামে ২ যুবককে গ্রেফতার করেছে নোয়াখালী ডিবি পুলিশ । গ্রেফতারকৃতরা হলেন জেলার চরজব্বর থানার চরমজিদ গ্রামের বেলাল হোসেন ও আব্দুল সোবহানের পুত্র ।
গতকাল রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এস আই ( নিঃ) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চল জব্বর থানার হারিছ চৌধুরী বাজারের একটি জুয়েলারী দোকানের সামনে থেকে তাদের দেহ তল্লাশী করে এই ইয়াবা উদ্ধার করা হয় ।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে চর জব্বর থানায় আসাযীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।

নোয়াখালী থেকে মোতাহার ডহোসেন ।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৩৫ ● ২১ বার পঠিত