মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬
বেগমগঞ্জে কিশোর গ্যাং এর হামলায় আহত ২
Home Page » সংবাদ শিরোনাম » বেগমগঞ্জে কিশোর গ্যাং এর হামলায় আহত ২
চাঁদা না দেয়ায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মহবুল্লাহপুর গ্রামের প্রবাসী সুজনের বাড়িতে হামলা চালিয়ে কিশোর গ্যাং এর সদস্যরা সংবাদ কর্মী আনোয়ার পারভেজ ও তার সদ্য বিদেশ ফেরত ছোট ভাই আবু সুজনকে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে । আহতরা স্থানীয় হাসপাতালে চিৎসাধীন রয়েছে ।এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কেউ গ্রেফতার হয়নি ।
ভুক্তভোগীরা জানায় , গত ২৮ যে আবু সুজন পিতা মৃত আবুল তাহের ফ্রান্স থেকে আসে । গত ২৮ জুন সে দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটে তার ঘরের সামনে বসে আছে । এসময় ঐ এলাকার কিছু অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত ভাবে রড , কাঠ ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে । এসময় সে দৌড়ে স্থানীয় সেলিম মেম্বারের বাড়ীতে আশ্রয় নেয় । পরে তার বোন ইয়াসমিন আক্তারের শৌর চিৎকারে সংবাদ কর্মী আনোয়ার পারভেজ এগিয়ে আসলে সন্ত্রাসী সাইফুল তাকেও পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত করে এবং সাইফুলের ছোট ভাই আনোয়ারের মাথায় হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে কোপ মারে । ঘটনা চলাকালীন সময়ে সন্ত্রাসীরা তাদের পুরো বাড়ি ঘেরাও দিয়ে রাখে । এ সম তারা ৯৯৯ এ ফোন দিলে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে বেগমগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করে । আনোয়ার পারভেজের বোন ইয়াসমিন আক্তার জানায় , বিদেশ থেকে এসে আমার ভাই খেলাধুলার জন্য প্রায় ১ লক্ষ টাকা স্থানীয় যুবকদেরকে দিয়েছে । এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো ।
এ ব্যাপারে তারা দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছে ।
বাংলাদেশ সময়: ২২:১৬:১৪ ● ১৫ বার পঠিত