শনিবার ● ৪ জুলাই ২০২৬

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন , আটক ছাত্রলীগ সাবেক নেতা

Home Page » প্রথমপাতা » জুলাই স্মৃতিস্তম্ভে আগুন , আটক ছাত্রলীগ সাবেক নেতা
শনিবার ● ৪ জুলাই ২০২৬


জুলাই স্মৃতিস্তম্ভ 

খাগড়াছড়িতে রাতে আঁধারে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়া হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় স্মৃতিস্তম্ভের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সাবেক এক নেতাকে আটক করেছে।

আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন পেট্রল ঢেলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আগুন দেওয়ার পরপরই ওই ব্যক্তিরা পালিয়ে গেছেন। স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

 খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, পেট্রল ঢেলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সাবেক সহসভাপতি মো. রনিকে আটক করা হয়েছে। ওসি বলেন, আগুন দেওয়ার সঙ্গে আরও কারা জড়িত রয়েছেন, তা খতিয়ে দেখে তাঁদেরও আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, আগুন দিয়ে নাশকতার চেষ্টাকারীরা সফল হয়নি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় স্মৃতিস্তম্ভের বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর এলাকাটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৮:৩৪ ● ১৩৮ বার পঠিত