সোমবার ● ১৩ জুলাই ২০২৬
আজ তরুণ সৃজনশীল চিত্রশিল্পী আহসান হাবিব রতন -এর শুভ জন্মদিন
Home Page » Wishing » আজ তরুণ সৃজনশীল চিত্রশিল্পী আহসান হাবিব রতন -এর শুভ জন্মদিন![]()
বঙ্গনিউজঃ আজ ১৩ জুলাই। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গর্ব, তরুণ চিত্রশিল্পী আহসান হাবিব রতন -এর শুভ জন্মদিন।
১৯৮৬ সালের এই দিনে পাবনা জেলার সৈয়দপুরে জন্মগ্রহণ করেন তিনি। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে বিএফএ এবং ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ থেকে এমএফএ সম্পন্ন করে তিনি শিল্পাঙ্গনে নিজস্ব স্বকীয়তা গড়ে তুলেছেন।
জলরং, তেলরং ও অ্যাক্রিলিকসহ বিভিন্ন মাধ্যমে তার শিল্পকর্ম ইতোমধ্যেই চীন, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, ভারত, বলিভিয়া, আলবেনিয়া, পাকিস্তান, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে। International Watercolor Society (IWS)-এর আন্তর্জাতিক জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন এবং Master Watercolorist সম্মাননা অর্জন তার শিল্পীজীবনের অন্যতম গৌরব।
একজন সফল শিল্পীর পাশাপাশি তিনি একজন নিবেদিতপ্রাণ শিল্পশিক্ষকও। তার শিল্পকর্ম দেশ-বিদেশের বহু ব্যক্তিগত সংগ্রহে স্থান পেয়েছে এবং বাংলাদেশের শিল্পকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করছে।
বঙ্গনিউজ বিডিসি চ্যানেল পরিবারের পক্ষ থেকে তরুণ এই গুণী শিল্পী আহসান হাবিবকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তার জীবন হোক সৃজনশীলতা, সাফল্য ও নতুন অর্জনে পরিপূর্ণ। শুভ জন্মদিন।
বঙ্গনিউজ বিডিসি চ্যানেল- প্রকাশিত ভিডিও নিচের লিঙ্ক ক্লিক করুনঃ
বাংলাদেশ সময়: ১৯:৫৮:৩৬ ● ৫৪ বার পঠিত