শনিবার ● ১৮ জুলাই ২০২৬

সরকারী চাকরি ও প্রাইভেট প্রেকটিস দুটো একসাথে চলতে পারবেনা ——-বরকত উল্যাহ বুলু (এমপি )।

Home Page » সংবাদ শিরোনাম » সরকারী চাকরি ও প্রাইভেট প্রেকটিস দুটো একসাথে চলতে পারবেনা ——-বরকত উল্যাহ বুলু (এমপি )।
শনিবার ● ১৮ জুলাই ২০২৬


বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব কালে সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু

নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু বলেন , আগামী ৬ মাসের মধ্যে বেগমগঞ্জ হাসপাতালের সার্বিক উন্নতি করা হবে । তবে জনগন যাতে পরিপূর্ণ সেবা পায় সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে । আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একটি আইন করতে যাচ্ছে । তা হলো যদি কোনো ব্যাক্তি এম বি বি এস পাশ করার পর ইউনিয়নে ২ বছর চিকিৎসা সেবা দিতে হবে । অন্যথায় তার সনদ বাতিল হয়ে যাবে ।
তিনি আজ বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব কালে এসব কথা বলেন ।
এ সময় তিনি উক্ত হাসপাতালের জন্য দেড় টন ওজনের ৩। টি এসি প্রধান করেন ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন , বি এন পি নেত্রী শামীমা বরকত লাকী , উপজেলা নির্বাহি কর্মকর্তা কায়েসুর রহমান , বি এন পি নেতা বাবু কামাখ্যা চন্দ্র দাস , বি এন পি নেতা জহির উদ্দীন হারুন ও অত্র উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ হাসান খায়ের চৌধুরী ।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:১৪ ● ১৫ বার পঠিত