শুক্রবার ● ২৪ জুলাই ২০২৬

বর্ষামুখর দিনে কবিতা উৎসব

Home Page » বিনোদন » বর্ষামুখর দিনে কবিতা উৎসব
শুক্রবার ● ২৪ জুলাই ২০২৬


 

 বর্ষামুখর দিনে কবিতা উৎসব

 


‎রাজধানীর বাংলা একাডেমিতে সাহিত্য ও মানবিক মূল্যবোধের চর্চাকে এগিয়ে নিতে ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠানের আয়োজন করে আলোর মিছিল সাহিত্য পরিষদ। 

” বর্ষাবরণ কবিতা উৎসব ১৪৩৩ ও মানবধিকার রক্ষায় কবিদের ভূমিকা ” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে কবি সালেম সুলেরীকে সংবর্ধনা প্রদান করা হয় এবং মানবাধিকার রক্ষায় কবিদের ভূমিকা নিয়ে আলোচনা  সভা ও স্বরচিত কবিতা পাঠ করা হয়। 

 

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর মিছিল সাহিত্য পরিষদের সভাপতি ইমরোজ সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারোয়ার ওয়াদুদ চৌধুরী এবং উদ্বোধক ছিলেন নজরুল ইসলাম বাঙালী। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আহবায়ক রফিক মোহাম্মদ। এছাড়াও  দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক, সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

‎অনুষ্ঠানের শুরুতে ‘কথা ও কবিতা’ শীর্ষক পর্বে ‘মানবাধিকার রক্ষায় কবিদের করণীয়’ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচকরা বলেন, সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও সত্য প্রতিষ্ঠায় কবি-সাহিত্যিকদের ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ। সাহিত্য মানুষের বিবেককে জাগ্রত করে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়।

 

‎এরপর কবি সালেম সুলেরীকে তাঁর দীর্ঘ সাহিত্যসাধনা ও সৃজনশীল অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা তাঁর সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরে বাংলা সাহিত্যে তাঁর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

 

‎শেষ পর্বে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি ও কবিতা পাঠ। প্রাণবন্ত এই আয়োজনের মাধ্যমে সাহিত্যচর্চা, মানবিক মূল্যবোধ এবং কবিদের সামাজিক দায়বদ্ধতার বার্তা উপস্থিত দর্শক-শ্রোতাদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের সাহিত্য ও সংস্কৃতিনির্ভর আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৪:৩১:৪৯ ● ২৬ বার পঠিত