শুক্রবার ● ২৪ জুলাই ২০২৬
বিদ্যুৎ প্রবাহ কি বন্ধ হচ্ছে ভোলায়?
Home Page » বিবিধ » বিদ্যুৎ প্রবাহ কি বন্ধ হচ্ছে ভোলায়?
![]()
রুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার (২৪ জুলাই) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ভোলা জেলার বেশ কয়েকটি এলাকায়। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, সঞ্চালন লাইনের পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ গাছপালার শাখা-প্রশাখা কাটা (রাইট-অব-ওয়ের কাজ) এবং জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বোরহানউদ্দিন গ্রিডের অধীনে থাকা কয়েকটি ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হবে। এর ফলে শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো—ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর এবং পরানগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ভোলা সদরের সব এলাকা। চরফ্যাশন-২ ফিডারের আওতাধীন এলাকা।তজুমুদ্দিন সাব-জোনাল অফিসের আওতাধীন সব এলাকা।
গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:০০:১৬ ● ২৩ বার পঠিত