বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬
গুরু মামুনুর রশীদের স্মরণে চঞ্চল চৌধুরী
Home Page » বিনোদন » গুরু মামুনুর রশীদের স্মরণে চঞ্চল চৌধুরী![]()
এক জীবনে অনেক গুরুর কাছ থেকে নানামুখী শিক্ষা নিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনয়ের গুরু হলেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও পরিচালক মামুনুর রশীদ।
বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে চঞ্চল লিখেছেন, ‘পিতা গুরু, মাতা গুরু, গুরু বোন, ভাই….শিক্ষা গুরু, দীক্ষা গুরু, গুরুর অভাব নাই। প্রতি পদেই গুরু থাকেন, চিনে নিতে হয়। সৃষ্টিকর্তা মহান গুরু, তারে ছাড়া নয়।পেশার গুরু, নেশার গুরু—গুরু থাকাই চাই। অভিনয়ের গুরু আমার মামুনুর রশীদ ভাই। সব গুরুকে গুরু পূর্ণিমার বিনম্র শ্রদ্ধা।’
পোস্টটির সঙ্গে তিনি গুরু মামুনুর রশীদের সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেছেন।চঞ্চল চৌধুরীর এই শ্রদ্ধাবার্তা এরই মধ্যে ভক্ত ও সহকর্মীদের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মন্তব্যে গুরু-শিষ্যের এই আন্তরিক সম্পর্কের প্রশংসা করেছেন। গুরু পূর্ণিমার দিনে অভিনয়জগতের অন্যতম প্রথিতযশা ব্যক্তিত্ব মামুনুর রশীদের প্রতি চঞ্চলের এমন সম্মান প্রদর্শন সাংস্কৃতিক অঙ্গনেও ইতিবাচক সাড়া ফেলেছে।
বাংলাদেশ সময়: ১২:৪১:৩৫ ● ২১ বার পঠিত