বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬
চৌমুহনীতে ওয়াক ওয়ে কাজের শুভ উদ্বোধন করলেন এম পি বরকত উল্যাহ বুলু
Home Page » সংবাদ শিরোনাম » চৌমুহনীতে ওয়াক ওয়ে কাজের শুভ উদ্বোধন করলেন এম পি বরকত উল্যাহ বুলুআজ ৩০ জুলাই বেলা ১২ টায় নোয়াখালীর চৌমুহনীতে ১৩ কোটি ৯৭ লাখ ২৫ হাজার টাকা ব্যায়ে খাল খনন , এবং ওয়াক ওয়ে কাজের শুভ উদ্বোধন করলেন নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সংসাদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বরকত উল্যাহ বুলু ।
তিনি এ দিন ফিতা কেটে উক্ত কাজের শুভ উদ্বোধন করেন ।
পরে চৌমুহনী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমানের সভাপতিত্বে সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু চৌমুহনী পৌরসভা কর্তৃক আয়োজীত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন । এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বি এন পির আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাস , পৌর বি এন পির আহ্বায়ক জহির উদ্দীন হারুন , উপজেলা বি এন পির সাধারন সম্পাদক মাহফুজুল হক আবেদ , বি এন পি নেতা শাহ আব্দুল্লাহ আল বাকী , মোঃ মহসীন , চৌমুহনী পৌরসভার সচিব জাকির হোসেন , প্রকৌশলী ফজলুর রহমান । ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখেন , ইউসুফ আলী । ১৩কোটি ৯৭ লাখ ২৫ হাজার টাকা ব্যায়ে ২ বছর মেয়াদে এই কাজ শেষ হবে ।
বাংলাদেশ সময়: ১৭:৪৬:১০ ● ১৮ বার পঠিত