বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬

তৃণমূল থেকে দুর্নীতি বন্ধ হলে রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব হবে । - চেয়ারম্যান শামসুল আলম লাভলু

Home Page » সংবাদ শিরোনাম » তৃণমূল থেকে দুর্নীতি বন্ধ হলে রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব হবে । - চেয়ারম্যান শামসুল আলম লাভলু
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬


চেয়ারম্যান শামসুল আলম লাভলু

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ৩ নং জীরতলী ইউনিয়নের চেয়ারম্যান লাভলু বলেন , তৃণমূল থেকে দুর্নীতি , মাদক , সন্ত্রাস , ঘুষ বন্ধ না হলে সরকারের পক্ষে রাষ্ট্রীয় উন্নয়ন কখনো সম্ভব নয় । দলীয় দৃষ্টি কোন থেকে সরে গিয়ে জনস্বার্থে সরকারকে কাজ করতে হবে । দেশের প্রচলিত আইন মেনে জনগনের উচিৎ সরকারকে সহযোগীতা করা । তাহলেই জনগন ও রাষ্ট্র দুটোরি উন্নয়ন হবে ।
রাজনৈতিক পরিসরে বেড়ে উঠা চেয়ারম্যান লাভলু বেগমগঞ্জের আরেক বি এন পি নেতা বড় ভাই ইউসুফ লিটনের হাত ধরে ২০০৩ সালে সর্বপ্রথম বিপুল ভোটে বিজয়ী হন । এরপর টানা ২০১৭সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন । পরবর্তীতে ২০২১ সালে আবার বিজয়ী হয়ে অদ্যাবধি পর্যন্ত জনস্বার্থে কাজ করে যাচ্ছেন । আসন্ন ইউ পি নির্বাচনে জনমত থাকলে আবারো প্রার্থী হবেন বলে আশা প্রকাশ করেন ।
মাদক ও উন্নয়ন প্রসঙ্গে চেয়ারম্যান লাভলু ওরফে লাভলু ভাই বলেন , মদ খেয়ে কেউ মাতাল হয়ে পরনের লুঙ্গি মাথায় তুলে মানুষকে গালাগাল করবে আর দায়ী করবে চেয়ারম্যানকে তাতো হয়না । সকলের উচিৎ সবাই মিলে তাকে শাসন করা ।
উন্নয়ন করতে গিয়ে অনেক ক্ষেত্রেই ভারসাম্য হারাচ্ছি । রাস্তার জন্য কেউ এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি না ।
বর্তমান সরকার প্রসঙ্গে তিনি বলেন , বিগত সরকারের রেখে যাওয়া ২৩ হাজার লক্ষ কোটি টাকা ঋনের বোঝা মাথায় নিয়ে তারেক রহমান প্রধান মন্ত্রী হয়েছেন । তাই তিনি কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছেন । দেশকে উন্নয়ন এবং ঋনমুক্ত করা , দুটোর জন্য তিনি কাজ করে যাচ্ছেন । বিগত সরকার রাষ্ট্রীয় অর্থ লুট করেছে আর বিদেশী ঋনের টাকা দিয়ে উন্নয়ন করেছে । বিগত ১৭ বছর দলীয় নেতা কর্মীরা কিছু পায়নি - এখনো পাচ্ছেনা । সে কারনে তারেক জিয়ার প্রতি দলের অনেক নেতা কর্মীর ভেতরে ক্ষোভ কাজ করছে ।
এ অবস্থা বেশিদিন থাকবেনা ।সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে । তাহলেই বিপর্যস্ত দেশ ঘুরে দাঁড়াবে ।
ইউনিয়নে অনেক উন্নয়ন হয়েছে - আরো হবে । কাজ আনতে ও ফাইল পাশ করাতে প্রশাসনিক অনেক জটিলতা অতিক্রম করতে হয় । সর্বত্র ঘুষের প্রচলন বন্ধ করতে হবে । তাহলেই মানবিক অধিকার গুলো বাস্তবায়ন হবে । পরিশেযষে , ইউনিয়ন বাসীর সুখ শান্তি কামনা করে তিনি বলেন , আসুন , আমরা বদলে যাই এবং বদলে দিই । ঘুম , খুন , হত্যা , ধর্ষন ও দুর্নীতি থেকে বেরিয়ে আসি ।আসুন সকলে প্রত্যয় করি । সবাই মিলে করবো কাজ –গড়বো দেশ , সবার আগে বাংলাদেশ

বাংলাদেশ সময়: ১৯:৩৩:৫৩ ● ১৯ বার পঠিত