বুধবার ● ৫ আগস্ট ২০২৬
নোয়াখালীতে ডাকাতির ঘটনায় ৪ ডাকাত গ্রেফতার
Home Page » সারাদেশ » নোয়াখালীতে ডাকাতির ঘটনায় ৪ ডাকাত গ্রেফতারনোয়াখালী প্রতিনিধী:
নোয়াখালী জেলার সুধারাম থানার শ্রীপুর এলাকায় মোশারফ হোসেন ফরহাদের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটানায় সুধারাম থানার পুলিশ ৪ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় । নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসির উদ্দীন জানান বিষয়টি নিশ্চিৎ করে জানান, গত ৩০ জুলাই দিবাগত রাত ৩ টার দিকে একটি ডাকাত দল ফরহাদের বাড়ীর কলাপসিবল গেটের তালা ও ঘরের কাঠের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে স্বর্ণালংকার , ব্রেসলেট ,মোবাইল সহ নিল ৭ লাখ টাকা লুট করে নিয়ে যায় । পরে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন । এব্যাপারে ফরহাদ বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন । জেলা পুলিশের একটি চৌকশ দল তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাত দলকে সনাক্ত করেন । পরে গত ২ জুলাই চট্টগ্রামের খুলশী থানার লালখান বাজার এলাকার মতি ঝর্না এলাকা থেকে কাদের হানিফ ইউনিয়নের পূর্ব লক্ষিনারায়ধপুর গ্রামের বাকের হোসেন অনু(৪৮) পিতা ইব্রাহিম কে গ্রেফতার করে আদালতে পাঠায় । আদালতে অনুর দেয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীর আলোকে পুলিশ নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রামের কোরবান আলী দুলাল (৪৮) পিতা - আব্দুল মালেক মোস্তফা ,, অশ্বদিয়া ইউনিয়নের পশ্চিম নিরন্জরপুর গ্রামের সাইদুল হক আরিফ (২১) ও মহিবুল ইসলাম আসীফ (২৫) , উভয় পিতা - মজিবুল হককে গ্রেফতার করে । আসামীদের বিরুদ্ধে অস্ত্র, চুরি , ডাকাতি , ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রুজু করা আছে ।
বাংলাদেশ সময়: ১৪:৪৩:০৬ ● ১৭ বার পঠিত