বুধবার ● ৫ আগস্ট ২০২৬
বেগমগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত
Home Page » সারাদেশ » বেগমগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিতকেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে চৌমুহনী শহর ও বেগমগঞ্জ উপজেলার ১১ দলীয় ঐক্যের যৌথ উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) চৌমুহনী পূর্ব বাজারের তারা মঞ্জিলের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবু জায়েদ। সমাবেশ পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও সাবেক বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহানউদ্দিন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার নায়েবে আমীর মাওলানা সাঈদ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘ এক মাসের আন্দোলনে ছাত্র-জনতা ও সাধারণ মানুষের রক্তের বিনিময়ে ৫ আগস্টের অর্জন এসেছে। ওই দিন ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ রাজপথে নেমে আসায় একপর্যায়ে ফ্যাসিবাদী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু আজও জুলাই সনদ বাস্তবায়িত হয়নি, শহীদ পরিবারের বিচার নিশ্চিত হয়নি এবং আহতদের ন্যায্য দাবি পূরণ হয়নি। নতুন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই—অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন ও কার্যকর করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা ও সাধারণ মানুষ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা সভাপতি মাওলানা ইউসুফ আল মাদানী।
এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী, জেলা অর্থ সম্পাদক দ্বীন মোহাম্মদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী উত্তর জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস শহীদ, যুব মজলিসের জেলা সেক্রেটারি মোবারক বিন মোর্শেদ, এনসিপির বেগমগঞ্জ উপজেলা আহ্বায়ক নুর আলম মুন্না, এলডিপির বেগমগঞ্জ উপজেলা আহ্বায়ক বদিউজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর আমীর জসীম উদ্দিন, শহর সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে তারা মঞ্জিলের সামনে থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি চৌমুহনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজার ডেল্টা গেট এলাকায় গিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
বাংলাদেশ সময়: ২০:৫৩:৩৭ ● ২৭ বার পঠিত