শনিবার ● ৮ আগস্ট ২০২৬

বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে চৌমুহনীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Home Page » সারাদেশ » বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে চৌমুহনীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
শনিবার ● ৮ আগস্ট ২০২৬


 বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে চৌমুহনীতে বিক্ষোভ মিছিল  অনুষ্ঠিত

গত৬ জুলাই দিবাগত রাত ১২ টায় চৌযুহনী পৌর বি এন পি নেতা ও নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতির সভাপতি হাজী আবুল কাশেমের উপর মুখোশধারী অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে আজ বাদ আসর চৌমুহনীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে । বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন , বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোর্শেদুল আমিন ফয়সল , ৫ নং ওয়ার্ড বি এন পির সদস্য সচীব মাসুদ , বিএনপি নেতা ও ব্যবসাযী আব্দুল মালেক প্রমূখ । সংক্ষিপ্ত ভাষনে বক্তারা অচিরেই সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দানে প্রশাসনের নিকট আবেদন জানায় । অন্যথায় বড় ধরনের কর্মসূচী গ্রহন করবে বলে জানান ।

মোতাহার হোসেন:

বাংলাদেশ সময়: ৯:৪৪:০৬ ● ১১ বার পঠিত