শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬

চৌমুহনীতে নারী পুরুষ সহ ১২ আটক

Home Page » সারাদেশ » চৌমুহনীতে নারী পুরুষ সহ ১২ আটক
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬


চৌমুহনীতে নারী পুরুষ সহ ১২ আটক

নোয়াখালী প্রতিনিধী :
নোয়াখালী জেলা ডিবি পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে চৌমুহনীর ডিবি রোডস্থ রিলাক্স আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১২ জন নারী পুরুষকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার করে । আটককৃতরা হলো, আবু নাছের শরীফ (৬৩), মোঃ ইমন হোসেন (৩২), মোঃ হানিফ (৩৫), সাফায়েত হোসেন সাকিব (২৭), রিনা বেগম (৩৪), স্নেহা আক্তার (২১), মাইশা আক্তার (১৮), ইসরাত জাহান(১৮), পূর্ণিমা (১৮), ফাতেমা আক্তার নুসরাত (১৮), জান্নাতুল ফেরদৌস মারিয়া (১৮), মরিয়ম আক্তার (৩০), মিম আক্তার (২৮)।

সমাজে অসামাজিক কার্যকলাপ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ডিবি
পুলিশ জানান ৷
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন
আছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:২৬ ● ২৭ বার পঠিত